স্বপ্ন যাবে বাড়ি আমার !

Words
358
Reading
2 min
Listen
Play
5y

image.png

পরিবারের কাছে যেতে পারাটা অত্যন্ত আনন্দের ব্যাপার। অনেকের কাছে তা আবার স্বপ্ন ও বলা চলে। আমার গল্পটা শুরু হয়েছিলো খুব সকালে আব্বুর ফোনকলের মাধ্যমে। কিছুদিন হলো শরীরটা ভালো যাচ্ছে না আমার, জ্বর আর সর্দি লেগেই আছে। তাই আব্বু বললো, বাসায় চলে আয়, তোর আম্মু তোকে দেখতে চাইতেছে। সামনে পরীক্ষা থাকায় আমি আব্বুকে মানা করে দেই। তখন আব্বু আমাকে বলে, “ যদি সময় পাস তাহলে চলে আসিস” এই বলে আব্বু ফোন রেখে দেয়।

আজকে বেলা নয়টার আমার একটি ক্লাস পরীক্ষা হওয়ার কথা। তাই বিছানা থেকে উঠেই ফ্রেশ হয়ে নাস্তা করে বসে পরি পড়ার টেবিলে। কিছুক্ষন পর আমার বন্ধুরা চলে আসে পরীক্ষা দিতে যাবে বলে। আমিও তৈরি হয়ে তাদের সাথে বেরিয়ে পরি ক্যাম্পাসের উদ্দেশ্যে। প্রথম ক্লাস পরীক্ষা খারাপ হওয়ায় আমি অনেকটা নার্ভাস ফিল করতেছিলাম। আজ সময়মতো আমাদের পরীক্ষা শুরু হয়ে যায়। পরিক্ষাও অনেক ভালো হয় আমার। পরিক্ষার হল থেকে বের হয়েই আমি জানতে পারি আমাদের পরবর্তী পরীক্ষা অনলাইনে হবে।

অনলাইনে পরীক্ষার কথা শুনে আমার মধ্যে বাড়ি যাওয়ার ইচ্ছা তৈরি হতে থাকে। একদিকে পরিক্ষার প্রস্তুতি আর অন্যদিকে বাড়ি যাওয়ার ইচ্ছা। শেষ-মেষ আমার মন ই জিতে যায়, বাড়িতে যাবো বলে সিদ্ধান্ত নেই আমি। পরবর্তী প্রেকটিকাল ক্লাস শেষ করেই আমি রোমে চলে আসি ব্যাগ গুছাতে। প্রয়োজনীয় সবকিছু গুছিয়ে আমি বেরিয়ে পরি কুমিল্লার উদ্দেশ্যে । ক্যাম্পাস থেকে দুপুর ২ টা ৪০ মিনিটে আমার বাস। সময়মতো বাসে উঠে পরি আমি। আমার সাথে আমার এক বন্ধু ও বের হয়েছে বাড়ি যাবে বলে। তার বাসা আমার বাসা থেকে অনেকটা কাছে। নিজের মধ্যে একটা ভালোলাগা কাজ করছিলো আমার।

ঢাকা শহরের তীব্র যানযট পেরিয়ে সন্ধ্যায় আমরা পৌছাই গুলিস্তান বাস কাউন্টারে। কথনো পরিবারের জন্য কিছু কেনা হয়না তেমন। নিজের উপার্জনের কিছু টাকা হাতে থাকায় পরিবারের জন্য কিছু কেনাকাটা করে নেই আমি। আজ এক অন্যরকম অনুভুতি অনুভব করছিলাম। ছোটবেলার একটি ছোট্ট স্বপ্ন পূরন হলো আজ। কিছুক্ষন পর কুমিল্লার বাসে উঠে পরি আমি। সারাদিন ক্লান্তির পর ঘুমাতে ঘুমাতে প্রায় দুইঘন্টা পর পৌছে যাই গন্তব্যে। নেমেই বন্ধুদের ইচ্ছা পূরনে গৌরীপুরের বিখ্যাত মিষ্টি নিয়ে নেই। তারপর সি.এন.জি করে চলে আসি বাড়ির সামনে।

image.png

image.png

আমার আসার কথা শুনে ভাই-বোনেরা আগেই অপেক্ষা করছিলো। আমাকে দেখা মাত্রই দৌড়ে আসে তারা। অনেকদিন পর এখন আমি আবারো পরিবারের মাঝে।

পরিবারের মানুষগুলো ছাড়া আপন পৃথিবীতে আর কেউ নেই। তাদের মধ্যে থাকতে পারা অত্যন্ত আনন্দের। জীবনে প্রত্যেকবার ফিরে আসতে চাই পরিবারের মাঝে।