চলছে টেস্ট ক্রিকেট বিশ্বের সবচাইতে বড় লড়াই টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনাল। যেখানে মুখোমুখী হয়েছে ক্রিক্রেট বিশ্বের দুই পরাশক্তি ভারত এবং অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের ঐতিহ্যবাহি ক্রিকেট গ্রাউন্ড ওভালে অনুষ্টিত হচ্ছে ম্যাচটি। ইতিমধ্যেই প্রথম দুদিনের খেলা শেষে আজ চলছে তৃতীয় দিনের লড়াই। এখন পর্যন্ত সবদিক মিলিয়ে এগিয়ে রয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া!
টেস্ট চ্যাম্পিয়নসশীপের প্রথম এবং বর্তমান চ্যাম্পিয়ন কেইন উইলিমাসনের নিউজিল্যান্ড। সর্বশেষ আসলে ইংল্যান্ডকে ইংল্যান্ডের মাটিতেই হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ এর শিরোপা জয় করে নিয়েছিল কেইন উইলিয়ামসনের দল। তবে এবারের টেস্ট চ্যাম্পিয়ন শিবার ফাইনালে জায়গা করে নিতে পারেনি পূর্বের দুই ফাইনালিস্ট দল ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড। নতুন আসরে নতুন দুই ফাইনালিস্ট ভারত এবং অস্ট্রেলিয়া।
মেঘা ফাইনালের শুরুতে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ভারতের ক্যাপ্টেন রোহিত শার্মা। ইংল্যান্ডের কন্ডিশন বিবেচনা করেই তার এমন সিদ্ধান্ত। ভারতের পরিকল্পনা ছিলো শুরুতেই উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়াকে চাপে ফেলা। তাই ক্রিকেট অস্ট্রেলিয়াকেই শুরুতে ব্যাটিংয়ের জন্য আমত্রন জানায় ভারতের দলনেতা রোহিত শার্মা।
অস্ট্রেলিয়ার হয়ে ইনিংসের শুরু করতে আসে দুই ওপেনিং ব্যাটার ওসমান খাজা এবং ডেভিড ওয়ার্নার। তবে দলের হয়ে টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালটা রাঙাতে পারেনি অস্ট্রেলিয়ার ওপেনাররা। দলীয় মাত্র দুই রানেই আউট হয়ে সাজঘরে ফিরে ওপেনার ওসমান খাজা। খাজার বিদায়ের পর ৭০ রানের জুটি গড়ে ডেভিড ওয়ার্নার এবং লাবুশাইনে। ওয়ার্নার ব্যক্তিগত ৪৩ রানে বিদায় নিলে ভাঙ্গে এই জুটি। তবে ওয়ার্নার আউট হওয়ার একটু পরেই আউট হয়ে যায় লাবুশাইনেও। পরপর দুই উইকেট হারিয়ে চাপে পরে যায় দল।
সেই চাপ সামাল দিয়ে দলকে শক্ত অবস্থানে নিয়ে যায় দুই অভিজ্ঞ ব্যাটসম্যান স্টিভেন স্মিথ এবং হেড। দুজনে মিলে গড়ে ১৮০+ জুটি। সেইসাথে দুজনই তুলে নেয় ব্যক্তিগত শতরান। হেড শতরানের পর ব্যাক্তিগত ১৫০ রানও পূর্ন করে। তবে এই দুই সেট ব্যাটার আউট হবার পর এক আলেক্স ক্যারি ছাড়া আর কেঊ ই ভালো করতে সক্ষম হয়নি। ফলে দলীয় ৫০০ রান করার সহজ সুযোগ মিস করে দলটি। ৪৬৯ রানেই থামে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। ইন্ডিয়ার পক্ষে সিরাজ চারটি উইকেট শিকার করেন!
জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে ৭১ রানেই মহামূল্যাবান চারটি উইকেট হারায় ইন্ডিয়া। টপ অর্ডার ব্যাটারদের এমন পারফরম্যান্সের পর শঙ্কা তৈরি হয়েছিল ইনিংস ব্যবধানে হারার। তবে রানাহের অসাধারন ইনিংস, ঠাকুরের ৫১ এবং জাদেজার ৪৮ রানে ফলো অন পার করতে সক্ষম হয় দলটি। তবে ২৯৬ রানে অল-আউট হওয়াতে প্রথম ইনিংসে শেষে ১৭৩ রানে পিছেয়ে থাকে দলটি।
১৭৩ রানের লিড সহ নিজেদের ২য় ইনিংসে ব্যাটিং করতে নেমে শুরুতেই সাজঘরে ফিরে ওয়ার্নার। তারপর আর কোন উইকেট হারায়নি দলটি। এই পোস্ট লেখার আগ পর্যন্ত ১৯৬ রানের লিড নিয়ে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। বর্তমান পরিস্থিতি অস্ট্রেলিয়ার পক্ষে ঠাকলেও ম্যাচটি এগুচ্ছে ড্রয়ের দিকেই। আর যদি তাই হয় তাহলে দুই দলকেই ঘোষনা করা হবে চ্যাম্পিয়ন হিসেবে!