দুর্দান্ত লড়াইয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে চ্যাম্পিয়নস লীগের গ্রুপ পর্বের খেলা। গ্রুপ পর্বের লড়াইয়ে বেশ কয়েকটি চমকের সাক্ষী হয়েছে ফুটবল সমর্থকেরা। গ্রুপ পর্ব শেষে বায়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার সিটি, আর্সেনাল এবং বার্সেলোনার মতো শক্তিশালী দলগুলো রাউন্ড অফ সিক্সটিনে জায়গা করে নিলেও ব্যর্থ হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড, সেভিলা, এসি মিলান এবং নিউ ক্যাসার ইউনাইটেড এর মত দল। অপরদিকে চমক দেখিয়েই রাউন্ড অফ সিক্সটিনে জায়গা করে নিয়েছে কোপেনহেগেন এবং পিএসভি।
রাউন্ড অফ সিক্সটিনে লড়াইকে সামনে রেখে ইতিমধ্যেই অনুষ্ঠিত হয়েছে ড্র। যেখানে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির বিপক্ষে রাউন্ড অফ সিক্সটিন মুখোমুখি হবে গ্রুপ পর্বে দারুন পারফরমেন্স করা কোপেনহেগেন। ডেনমার্কের এই দলটি গ্রুপ পর্বের লড়াইয়ে ম্যানচেস্টার ইউনাইটেড কে ৪-৩ গোলে হারানোর পাশাপাশি বায়ার্ন মিউনিখের সাথে ড্র করেছিলো। যার ফলস্বরূপ গ্রুপ এ থেকে দ্বিতীয় দল হিসেবে রাউন্ড অফ সিক্সটিনে কোয়ালিফাই করেছে কোপেনহেগেন।
রাউন্ড অফ সিক্সটিন এর দ্বিতীয় ম্যাচে ১৪ ফেব্রুয়ারী মাঠে নামবে চ্যাম্পিয়নস লিগের ইতিহাসের সবচাইতে সাফল্যমণ্ডিতে দল রিয়াল মাদ্রিদ। জার্মান ক্লাব আরবি লেইপজিগের বিপক্ষে রাউন্ড অফ সিক্সটিন এর প্রথম লেগে মাঠে নামবে দলটি। দু'দলের মধ্যাকর অনুষ্ঠিত হবে লেইপজিগের ঘরের মাঠ রেড বুল এরেনাতে। লেইপজিগ এবার গ্রুপ জি থেকে দ্বিতীয় দল হিসেবে রাউন্ড অফ সিক্সটি নাই কোয়ালিফাই করেছে। যেখানে একমাত্র ম্যানচেস্টার সিটির বিপক্ষেই দুইটি ম্যাচে হেরেছিলো দলটি। অপরদিকে গ্রুপ সি থেকে চ্যাম্পিয়ন হয়ে রাউন্ড অফ সিক্সটিনে কোয়ালিফাই করেছে রিয়াল মাদ্রিদ।
চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ সিক্সটিনের তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে প্যারিস সেন্ট জার্মেইন এবং রিয়াল সোসিয়েদাদ। পিএসজির ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে অনুষ্ঠিত হবে ম্যাচটি। চ্যাম্পিয়নস লীগের গ্রুপ অফ ডেথ নামে পরিচয় পাওয়া গ্রুপ নম্বর এফ থেকে দ্বিতীয় দল হিসেবে রাউন্ড অফ সিক্সটিনে কোয়ালিফাই করেছে পিএসজি। একই গ্রুপ থেকে প্রথম দল হিসেবে রাউন্ড অফ সিক্সটিনে কোয়ালিফাই করেছে জার্মান জায়ান্ট বরুশিয়া ডর্টমুন্ড। অপরদিকে গ্রুপ ডি থেকে চ্যাম্পিয়ন হিসেবে রাউন্ড অফ সিক্সটিনে কোয়ালিফাই করেছে রিয়াল সোসিয়েদাদ। তাই এই ম্যাচটিতে ভালোই চ্যালেঞ্জ অপেক্ষা করছে পিএসজির জন্য।
সাউন্ড অফ সিক্সটিন-এর চতুর্থ এবং পঞ্চম ম্যাচে মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ বনাম লাজিও এবং পিএসভি বনাম বরুশিয়া ডর্টমুন্ড। বায়ার্ন মিউনিখ বনাম লাজিওর ম্যাচটি ১৫ ফেব্রুয়ারী লাজিওর ঘরের মাঠে অনুষ্ঠিত হবে। অপরদিকে পিএসভি বনাম বরুশিয়া ডর্টমুন্ড এর ম্যাচটি অনুষ্ঠিত হবে পিএসভির ঘরের মাঠ ফিলিপস স্টেডিয়ামে। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে একুশে ফেব্রুয়ারি। নিঃসন্দেহে এই দুই ম্যাচে বায়ার্ন মিউনিখ এবং বরুশিয়া ডর্টমুন্ড এগিয়ে থাকবে।
রাউন্ড অফ সিক্সটিনের ষষ্ট, সপ্তম এবং অষ্টম ম্যাচে যথাক্রমে মুখোমুখি হবে ইন্টার মিলান বনাম এটলেটিকো মাদ্রিদ, আর্সেনাল বনাম পোর্তো এবং নাপোলি বনাম বার্সেলোনা। ম্যাচগুলো যথাক্রমে 21 এবং 22 ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে। গ্রুপে অসাধারণ পারফরমেন্সের পর আর্সেনাল বনাম পোর্তোর ম্যাচে স্বাভাবিকভাবেই এগিয়ে থাকবে আর্সেনাল দল। তরুণ প্লেয়ারদের নিয়ে গড়া এই দলটি বর্তমান পারফরমেন্স প্রশংসনীয়। তারা এবারের চ্যাম্পিয়নস লিগ আসলে ভালো কিছু করবে সেটাই কাম্য!