বাংলাদেশের ড্রেসিংরুমের দরজা ভাঙল কারা?

eshasn(27)
Published in
#play
Words
168
Reading
1 min
Listen
Play
8y

উত্তেজনায় ঠাসা শ্বাসরুদ্ধকর ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কাকে হারিয়ে নিদাহাস ট্রফির ফাইনালে উঠেছে বাংলাদেশ। এমন জয়ের পর বাঁধভাঙা উল্লাসের মাঝেই ঘটেছে অনাকাঙ্ক্ষিত এক ঘটনা। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ দলের ড্রেসিংরুমের দরজা ভাঙা পাওয়া গেছে। প্রশ্ন উঠেছে, কে বা কারা ভাঙল এই ড্রেসিংরুমের দরজা?

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানাচ্ছে, আম্পায়ারদের সিদ্ধান্তের প্রতিবাদের সময় তড়িঘড়ি করে মাঠে নামেন ড্রেসিংরুমে থাকা অন্য বাংলাদেশি খেলোয়াড়রা। এই আসা-যাওয়ার মাঝেই অসতর্কতাবশত খেলোয়াড়দের কেউ একজনই ভেঙেছেন ড্রেসিংরুমের দরজাটি। মাঠের এক ক্যামেরায় নাকি ধরা পড়েছে সেই দৃশ্যটি।

উত্তেজনার শুরু বাংলাদেশের ইনিংসের শেষ ওভারে। লঙ্কান পেসার ইসুরু উদানা পরপর দুই বলে বাউন্স দেওয়ার পরও নো বল না ডাকায় ক্ষেপে যান মাহমুদউল্লাহ। এ সময় মাঠ আম্পায়ারদের সঙ্গে তর্কে জড়ান তিনি।

একই সময়ে শ্রীলঙ্কার ফিল্ডারদের সঙ্গেও তর্কে জড়ান সাইডলাইনে থাকা বাংলাদেশের খেলোয়াড়রা। সাকিব অতিরিক্ত আম্পায়ারের সঙ্গে কথা বলতে থাকেন, এক পর্যায়ে ম্যাচ ছেড়ে বেরিয়ে আসার ইঙ্গিতও দেন মাঠে থাকা রিয়াদকে।

উত্তেজনা যখন চরমে, আম্পায়ারদের সিদ্ধান্তের প্রতিবাদে তড়িঘড়ি করে মাঠে নামেন ড্রেসিংরুমে থাকা বাংলাদেশি অন্য খেলোয়াড়রা। তখনই দরজাটি ভেঙেছে বলে দাবি গ্রাউন্ড স্টাফদের। এ বিষয়ে গ্রাউন্ড স্টাফ লঙ্কান বোর্ডের কাছে রিপোর্ট করেছে।

বাংলাদেশের ড্রেসিংরুমের দরজা ভাঙল কারা? | Ecency