When will the nuclear world become human? (পারমাণবিক বিশ্ব কবে মানবিক হবে)
When will the nuclear world become human? (পারমাণবিক বিশ্ব কবে মানবিক হবে)
| English | বাংলা |
|---|---|
| The world is rich in nuclear energy. The comparison of one country with another is measured by the standard of arms. By the standards of nuclear weapons. We know that nuclear weapons are acts of genocide that can instantly destroy a region or a whole country. We have already witnessed the horrors of such wars in this world in the Second World War. In Hiroshima, Nagasaki, Japan, children with disabilities are still born with no crops on the land. Yet we have not been able to move beyond the competition to create such weapons or to threaten the world with them. | বিশ্ব পারমাণবিক শক্তিতে সমৃদ্ধ । এক দেশের সাথে আরেক দেশের তুলনা মর্যাদা সামর্থ্য ইত্যাদি পরিমাপ করা হয় অস্ত্রের মাপকাঠিতে । পারমাণবিক অস্ত্রের মাপকাঠিতে । আমরা জানি পারমাণবিক অস্ত্র মানেই গণবিধ্বংসী কাজ যার প্রয়োগে মুহূর্তেই ধ্বংস হয়ে যেতে পারে একটি অঞ্চল বা একই দেশের সমস্ত জনপদ । আমরা ইতিমধ্যে এই পৃথিবীতেই এরকম যুদ্ধের ভয়াবহতা পর্যবেক্ষণ করেছিলাম দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ ভাগে । জাপানের হিরোশিমা নাগাসাকিতে আজও বিকলাঙ্গ শিশু জন্মগ্রহণ করে জমিতে হয়না ফসল ফলে না । তারপরও আমরা সরে আসতে পারিনি এরকম অস্ত্র তৈরি করা কিংবা এর মাধ্যমে বিশ্বকে হুমকি দেওয়ার প্রতিযোগিতার মধ্য থেকে । |
Atomicity (পারমানবিকতা)
| English | বাংলা |
|---|---|
| From various studies we know that the number of weapons in stock in the world or weapons of mass destruction can be used to destroy the whole world at least ten times. But we still do not stop, we are in the competition of making make weapons. This arms race has been going on for a long time. Those who can be rich in weapons are able to gain dominion over the world by showing their thumbs up. Others are being forced to follow them or follow their lead. We have again seen examples of countries that, despite being rich in nuclear weapons, have destroyed all their weapons in one day, considering humanity. South Africa is the name of the country that destroyed their nuclear weapons at sea. Again, there are countries that secretly carry out nuclear projects. Even if nuclear-powered power plants are more productive, they can cause multiple long-term damage from explosions or accidents. The reason is that radiation will spread easily in the vicinity. Excessive radioactivity is a major threat to public life. People have witnessed the explosion of nuclear power plants in Japan and some other countries of the world. Fukuhara is one of them. If we want to survive on nuclear issues, we have to work with utmost caution. Just as many countries secretly build nuclear weapons, there are some countries that prevent others from building nuclear weapons for the sake of polar energy, but when they talk about destroying their own nuclear weapons, they will pull someone's tongue out. It feels bad to blame others but not to look at oneself in the mirror. Today, the so-called superpowers cannot even imagine what would happen if they ever got involved in a war and used nuclear weapons. We should have learned from World War II first. Should have come out of the atom. Since it is a weapon of mass destruction, there is no point in having a weapon in the hands of any superpower or polar force. These weapons should have been destroyed together in a concerted effort. But instead of walking this path, we earthlings are walking in the opposite direction. And no one knows where this path ends. The consequences are not known. If anyone knows, let me know in the comments. | বিভিন্ন গবেষণা থেকে আমরা জানতে পারি এই বিশ্বে যে পরিমাণ মজুদ অস্ত্র রয়েছে বা গণবিধ্বংসী অস্ত্র রয়েছে তা দিয়ে পুরো বিশ্বকে অন্তত দশবার ধ্বংস করা যাবে । এরপরও আমরা কিন্তু থেমে নেই আমরা আছি অস্ত্র তৈরীর প্রতিযোগিতায় । এই অস্ত্র প্রতিযোগিতা চলে আসছে দীর্ঘ সময় ধরে । যারা অস্ত্রে সমৃদ্ধ হতে পারছে তারাই পৃথিবীতে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পৃথিবীর উপর কর্তৃত্ব হাসিল করতে পারছে । অন্যরা তাদের কে ফলো করতে বা তাদের কথা মত চলতে বাধ্য হচ্ছে । আমরা আবার এরকম দেশের উদাহরণ দেখেছি যারা কিনা পারমাণবিক অস্ত্রে সমৃদ্ধ হওয়ার পরও মানবিকতার কথা বিবেচনা করে তাদের সমস্ত অস্ত্রকে একদিনে ধ্বংস করে দিয়েছে । দক্ষিণ আফ্রিকা হচ্ছে সেই দেশের নাম যারা তাদের পারমাণবিক অস্ত্র সাগরে ধ্বংস করে দিয়েছে । আবার এরকম দেশ রয়েছে যারা গোপনে গোপনে পরমাণু প্রকল্প চালিয়ে যায় । পরমাণু ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো যদি ও উৎপাদনশীলতার দিক থেকে অনেক কার্যকর তথাপি এর বিস্ফোরণ কিংবা দুর্ঘটনা থেকে বহুগুণে দীর্ঘমেয়াদী ক্ষতি হতে পারে । কারণ হচ্ছে আশেপাশে খুব সহজেই রেডিয়েশন ছড়িয়ে পড়বে । অতিমাত্রায় তেজস্ক্রিয় তা জনজীবনের জন্য ব্যাপক হুমকির কারণ । জাপানে এবং বিশ্বের অন্যান্য কিছু দেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিস্ফোরণ মানুষ প্রত্যক্ষ করেছে । এর মধ্যে ফুকুহারা অন্যতম । পারমানবিক বিষয়ে আমাদেরকে টিকে থাকতে হলে আমাদেরকে এ ব্যাপারে সর্বোচ্চ সতর্কতার সাথে কাজ করে যেতে হবে । অনেক দেশ যেমন গোপনে পরমাণু অস্ত্র তৈরি করে যায় আবার কিছু দেশ আছে যারা কিনা মেরু শক্তির দোহাই দিয়ে অন্যদেরকে পরমাণু অস্ত্র তৈরিতে বাধা দেয় অথচ নিজেদের পরমাণু অস্ত্র ধ্বংস করার ব্যাপারে কথা বললে কারো জিভ টেনে ছিড়ে ফেলবে । খুবই খারাপ মনে হয় অন্যের দোষ কিন্তু নিজেকে আয়নাতে দেখা হয়ে ওঠে না । আজকে যাদেরকে আমরা পরাশক্তি বলছি তারা যদি নিজেদের মধ্যে কখনো যুদ্ধে জড়িয়ে পড়ে এবং পরমাণু অস্ত্র প্রয়োগ ঘটায় তবে কি হবে এর পরিস্থিতি তা চিন্তাও করা যায় না । সর্বপ্রথমে দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত ছিল । উচিত ছিল পরমাণু থেকে বের হয়ে আসা । যেহেতু এটা গণবিধ্বংসী অস্ত্র সেহেতু কোন পরাশক্তি কিংবা মেরু শক্তির হাতে অস্ত্র থাকার যৌক্তিকতা নেই । সবার সম্মিলিত প্রয়াসে একযোগে একসাথে এই অস্ত্র ধ্বংস করা উচিত ছিল । কিন্তু এই পথে না হেঁটে আমরা পৃথিবীবাসী হেটে চলেছি উল্টোপথে । আর এই পথের শেষ কোথায় কারো জানা নেই । জানা নেই পরিণতিও । কারো জানা থাকলে কমেন্টে জানাবেন । |
The world is one (এক বিশ্ব)
| English | বাংলা |
|---|---|
| If there are 800 crore people in the world, then this number of people will be found in different types such as different religions, different castes, different health issues, different languages, different castes, etc. But if we look a little better, we can see that we are all inhabitants of this world. Maybe today because a person is born in a different region or in a different country, he is a follower of a religion or a part of a nation or a person of a certain caste. This man might have been my nation if he had been born in my nation. And being a global village, everyone is getting in touch with everyone minute by minute. Being cultural exchanges. People are getting to know different cultures and nations. The point of these words is that no matter how much we fight nuclear war, we will use these weapons on these people. Those who may or may not be part of our nation today for some reason but they could also be part of our nation. When one nation fights against another, they engage in war to annihilate another nation. He does not hesitate to use nuclear weapons. But a closer look reveals who they are using nuclear weapons against. The one who is being killed is a human being and human beings are the best creatures of creation. We forget that human dignity only gives dignity to our own nation. If a nation in the world survives in a country, then there will be no beauty in the world. The people of the world will not find any interest in living in the world. So in order to live well in this world, people of different religions and castes and people of different nationalities have to live. That is why the Creator may have created man in different colors. If you think about it a little bit, you will see that the man I am fighting against is my brother. My blood relationship with him can be found from his ancestors in one way or another. Even then we continue to fight even nuclear war. I do not know when and where this war will end | পৃথিবীতে যদি ৮০০ কোটি মানুষ থাকে তবে এই সংখ্যার মধ্যে মানুষ পাওয়া যাবে বিভিন্ন রকমের যেমন বিভিন্ন ধর্ম বিভিন্ন বর্ণ বিভিন্ন স্বাস্থ্যগত বিষয় বিভিন্ন ভাষা বিভিন্ন জাত ইত্যাদি । কিন্তু একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাবে আমরা সবাই কিন্তু এই পৃথিবীর বাসিন্দা । হয়তোবা আজকে একেক জন একেক অঞ্চলে কিংবা একেক দেশে জন্মগ্রহণ করার কারণে সে কোন ধর্মের অনুসারী বা কোন জাতির অংশ অথবা কোন বর্ণের লোক । এই মানুষটি হয়তোবা আমার জাতির হতে পারতো যদি সে আমার জাতিতে জন্মগ্রহণ করতো । এবং গ্লোবাল ভিলেজ হওয়ার কারণে সবার সাথে সবার যোগাযোগ হয়ে যাচ্ছে মিনিটে নিমিষেই । কালচারাল এক্সচেঞ্জ হচ্ছে । মানুষ ভিন্ন সংস্কৃতি দেশ জাতি সম্বন্ধে জানতে পারছে পরিচিত হতে পারছে । এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যতই আমরা পরমানবিক যুদ্ধ করি না কেন আমরা কিন্তু এই অস্ত্র এইসব মানুষের উপরি প্রয়োগ করব । যারা হয়তো বা কোন কারনে আজ আমাদের জাতির অংশ নয় কিন্তু তারাও কিন্তু হতে পারতো আমাদের জাতির বংশ । একটা জাতি যখন আরেকটা জাতির বিরুদ্ধে যুদ্ধ করে তখন অন্য জাতিকে নিঃশেষ করে দেয়ার জন্যই তারা যুদ্ধে জড়িয়ে থাকে । সে ক্ষেত্রে পারমাণবিক অস্ত্র প্রয়োগ করতে দ্বিধাবোধ করে না । কিন্তু একটু গভীরভাবে চিন্তা করলেই বুঝা যায় যে তারা কার বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র প্রয়োগ করছে । যাকে মারছে সে একজন মানুষ এবং মানুষ হচ্ছে সৃষ্টির শ্রেষ্ঠ জীব । আমরা ভুলে যাই মানুষের মর্যাদা কেবলমাত্র মর্যাদা দেই আমাদের নিজেদের জাতিকে । যদি পৃথিবীতে একটা জাতি একটা দেশে টিকে থাকে তাহলে পৃথিবীতে থাকবে না কোনো সৌন্দর্য পৃথিবীর মানুষ পৃথিবীতে বাস করার কোন আগ্রহী খুঁজে পাবেনা । তাই এই পৃথিবীতে সুন্দরভাবে বেঁচে থাকার জন্য থাকতে হবে বিভিন্ন ধর্ম-বর্ণের মানুষ জন এবং বিভিন্ন জাতীয় । তাই সৃষ্টিকর্তা হয়তো মানুষকে এজন্যই বিভিন্ন বর্ণের করে সৃষ্টি করেছেন । একটু বড় পরিসরে চিন্তা করলে দেখা যাবে যে মানুষের বিরুদ্ধে আমি যুদ্ধ করছি সে আমার ভাই । পূর্বপুরুষ থেকে খুঁজে আসলে পাওয়া যাবে কোন না কোন ভাবে তার সাথে আমার রক্তের সম্পর্ক রয়েছে । তারপরও আমরা চালিয়ে যাই যুদ্ধ এমনকি পারমাণবিক যুদ্ধ । এই যুদ্ধের শেষ কবে কোথায় হবে আমার জানা নেই |
Source: Image by Gerd Altmann from Pixabay
The humanity of the nuclear world (পারমাণবিক বিশ্বের মানবিকতা)
| English | বাংলা |
|---|---|
| My writing may not reach anyone, it may reach some people. Someone might be a little upset and someone might skip away. Change may not come. Even then, I hope the people of the world will be aware of themselves. Power arrogance Fierce nationalism will come out of it out of interest or effort rather than branding itself as powerful. If the world leaders unite and think with humanity, then maybe one day we will see a world free of nuclear weapons. Where many things have emerged as enemies for the human race, such as viruses, global warming, and environmental pollution, it will be difficult for us to sustain our existence naturally. And in this situation, if we show the clang of weapons to destroy ourselves, the future will tell what will happen. Finally, I hope that this nuclear world will one day be human. The positive attitude of all of us will bring a period and positive change in this society. Stay Safe, Stay Home | আমার এই লেখা হয়তোবা কারো কাছে পৌঁছাবে না হয়তোবা কিছু লোকের কাছে পৌঁছাবে । কেউ হয়তো একটু মন খারাপ করবে আবার কেউ হয়তো স্কিপ করে চলে যাবে । পরিবর্তন আসবে না হয়তোবা । তারপরও আশা রাখি পৃথিবীবাসী নিজেদের ব্যাপারে সচেতন হবে । ক্ষমতা দাম্ভিকতা উগ্র জাতীয়তাবাদ নিজেকে ক্ষমতাধর ভেবে পরিচিত করার চেয়ে আগ্রহ কিংবা প্রচেষ্টা তা থেকে বের হয়ে আসবে । বিশ্ব নেতৃবৃন্দ এক হয়ে যদি মানবিকতার সাথে চিন্তা করে তবে হয়তোবা আমরা একদিন পারমাণবিক অস্ত্র মুক্ত পৃথিবী দেখতেও পারি । যেখানে মানব জাতির জন্য অনেক কিছুই শত্রু হিসেবে আবির্ভূত যেমন ভাইরাস গ্লোবাল ওয়ার্মিং ইনভারমেন্টাল পলিউশন ইত্যাদি সেখানে আমাদের অস্তিত্ব স্বাভাবিকভাবেই টিকিয়ে রাখা কষ্টকর হয়ে যাবে । আর এই পরিস্থিতিতে আমরা যদি নিজেদেরকে নিজেরা ধ্বংস করার জন্য অস্ত্রের ঝনঝনানি দেখিয়ে থাকি তবে কি হবে ফলাফল ভবিষ্যতই বলে দিতে পারে । পরিশেষে আশা রাখি এই পারমাণবিক পৃথিবী একদিন মানবিক হবে । আমাদের সবার ইতিবাচক দৃষ্টিভঙ্গি এই সমাজে নিয়ে আসবে এক আমল ও ইতিবাচক পরিবর্তন । সবাই ভাল থাকবেন। ঘরে থাকুন, নিরাপদ থাকুন |
Source: Image by Gordon Johnson from Pixabay
Source: Image by Gordon Johnson from Pixabay
Who I am: | আমি কে|
|I am lecturer of Textile Engineering in Bangladesh and a newly married husband. I love to share my thoughts and ideas to my friends and community. I want to express whatever I have learn so far in YouTube, DTube etc. I explain Textile, Earning and Cryptocurrency related vlogs. I love to capture Natural Photography. I am always a learner and wants to make huge community here in Blockchain to reach to the moon with Blockchain.|আমি বাংলাদেশের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের প্রভাষক এবং সদ্য বিবাহিত স্বামী। আমি আমার চিন্তাভাবনা এবং ধারণাগুলি আমার বন্ধুদের এবং সম্প্রদায়ের সাথে ভাগ করে নিতে ভালোবাসি। আমি এখন পর্যন্ত ইউটিউব, ডিটিউব ইত্যাদিতে আমি যা কিছু শিখেছি তা প্রকাশ করতে চাই, আমি টেক্সটাইল, আর্নিং এবং ক্রিপ্টোকারেন্সি সম্পর্কিত vlogs ব্যাখ্যা করি। আমি প্রাকৃতিক ফটোগ্রাফি ক্যাপচার করতে ভালোবাসি। আমি সর্বদা একজন শিক্ষানবিস এবং ব্লকচেইনের সাথে চাঁদে পৌঁছতে এখানে ব্লকচেইনে বিশাল সম্প্রদায় তৈরি করতে চাই।|
Upvote, Resteem and Follow me on hive @engrsayful
Find me on social media
Follow me on DTube
Follow me on Youtube
Follow me on ThreeSpeak
Follow me on Facebook
Follow me on Twitter