আশা অথবা হতাশা
জীবন গতিশীল আর এই গতিশীল জীবনে বেঁচে থাকতে গেলে আমাদের অনেক আশা ও হতাশা জীবনের সাথে ওতপ্রোতভাবে মিশে থাকে । করোনার মত এমন কঠিন সময়ে মানুষের মধ্যে এখন শুধু একটাই আশা এই করোনা পরিস্থিতি থেকে মুক্তি পাওয়া । করোনা পরিস্থিতি আমাদের শুধু জীবনযাত্রা থামিয়ে দেয়নি বরং অর্থনীতি, সামাজিক ব্যবস্থা সবকিছুর উপরে আঘাত হেনেছে । তাই এখনকার গনমানুষের আশা কেবল এই পরিস্থিতি থেকে মুক্তি ।
Source: Image by Myriam Zilles from Pixabay
গত বছর জুড়ে অনেক আশা ছিল এই বছর-কে কেন্দ্র করে কেন্দ্র কিন্তু সেই আশা এখন আর আগের মত আশা নিয়ে মুখ দেখছে না। তার বড় কারন এই পরিস্থিতি। পরিস্থিতির কারনে অনেক আশাই দুরাশা কিংবা হতাশায় পর্যবসিত হয়েছে। আজকে আমি আমার কয়েকটি আশার কথা এর পিছনের কথা বলব। এবং সাথে কিছু হতাশার কথা পয়েন্ট আকারে শেয়ার করব। আমি যখনই কোন কিছু আশা করি অথবা ভবিষ্যতে দেখতে চাই তখন সেটা শুধুমাত্র মনের মধ্যে গেঁথে রাখি না বরং আমি আমার ডায়েরিতে লিখে ফেলি। আমি আমার ডায়েরির পাতা থেকে আমার কিছু আশার কথা এখানে শেয়ার করছি।
- আমি এমন একটা দিন দেখতে চাই যেখানে আমাদের দেশের প্রত্যেকটা ক্লাসরুমে ছাত্ররা মসজিদে জুমার খুতবা শোনার মত মনোযোগ দিয়ে কিংবা নামাজে নীরবতা পালন করার মত করে ক্লাস করবে।
- আমি এমন একটা দিন দেখতে চাই যেখানে পরীক্ষার হল গুলোতে কোন পরিদর্শক রাখতে হবে না। আমাদের ন্যায়-নীতি এতটাই ঊর্ধ্বে থাকবে যে পরীক্ষার হলে পরিদর্শক ছাড়াই ছাত্ররা কোন নকল করবে না।
- আমি এমন একটা দিনের আশা করি যেখানে প্রত্যেকটি মানুষ খুব সকালে ঘুম থেকে উঠবে এরপরে আর ঘুমোতে যাবে না অর্থাৎ পুরো সকাল জুড়ে একটিভ থাকবে।
- আমি এমন একটা দিন দেখতে চাই যেখানে সকল মোটরসাইকেল ব্যবহারকারীরা তাদের মোটরসাইকেল বিক্রি করে বাইসাইকেল কিনবে। ছোট ছোট প্রয়োজনে হাটবে অথবা বাই-সাইকেল ব্যবহার করবে। গ্যাস বা জ্বালানী চালিত যানবাহন যথাসম্ভব পরিত্যাগ করবে।
Source : Image by Gerd Altmann from Pixabay
- আমি এমন একটা দিন দেখতে চাই যেখানে দেশের সব মানুষ প্রত্যেক মাসে কিংবা রুটিন করে একসাথে একযোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে নেমে যাবে। সরকারীভাবে এমন নির্দেশনা দেয়া থাকবে ও যথাযথভাবে তা প্রতিপালন করবে।
- ফেসবুক বা এসব স্যোসাল মিডিয়া কিংবা ভার্চুয়াল জগতে অপ্রয়োজনে সময় নস্ট করবে না। সময় নস্ট করবে না টিভি দেখার পিছনেও।
- চা এর দোকানগুলোতে থাকবেনা আড্ডা। মুদ্দাকথা হল, বাজে সময় নস্ট করবে না। বেঁচে যাওয়া সময়গুলোকে পরিবারের পিছনে কাজে লাগাবে।
আমার ইচ্ছাগুলো খুব ছোট। কিন্তু এর পিছনের কারনগুলো ও এর প্রভাব সুদূরপ্রসারী হবে বলে আমি মনে করি। কারন উদাহরনস্বরূপ যদি এমন দিন অর্জন করা যায়, যেদিন মানুষ ক্লাশ করবে খুব আগ্রহ নিয়ে সেদিন প্রায় সব সমস্যার সমাধান হবে। কারন যত দিকে যত সমস্য সেটা দুর্নীতি হোক কিংবা সন্ত্রাস সবকিছুর মূলে রয়েছে সুশিক্ষা। একজন প্রকৃত শিক্ষিত ব্যক্তি কখনো দুর্নীতি করতে পারে না, অন্যের সম্পদ লুট করতে পারেনা। এভাবে আমার আশাগুলো খুব ছোট হলেও এর প্রভাব খুব ব্যাপক ও বিস্তৃত।
Source : Image by Gerd Altmann from Pixabay
হতাশ হই যুবসমাজকে নিয়ে। আগামীর দিনে এই সমাজ, জাতি, দেশের যে কি হবে কিছুই বুঝতে পারছি না। মোবাইল, ফেবু আর ভার্চুয়াল জগতের এই যুবসমাজ আগামী দিনে কি দিতে পারবে দেশ ও জাতিকে তা ভেবে খুব হতাশ হই।
পরিশেষে, এমন একটি দুর্দান্ত সাপ্তাহিক প্রতিযোগিতার ব্যবস্থা করার জন্য #bdcommunity টিমকে ধন্যবাদ জানাতে চাই। বিডিকমিনিউটি খুব দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে এবং হাইভ প্লাটফর্মে প্রভাব বিস্তার করছে। আমি এই সম্প্রদায়ের সদস্য হতে পেরে খুব আনন্দিত। এই সম্প্রদায়ের স্থানীয় হওয়ার কারণে আমি বাংলা এবং ইংরেজি উভয় ভাষায় লিখিত কন্টেন্টগুলো উপভোগ করতে পারি। আমার লেখা পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।
আমি কে
আমি বাংলাদেশে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের একজন প্রভাষক এবং সদ্য বাবা। আমি আমার চিন্তাভাবনা এবং ধারণাগুলি আমার বন্ধুদের এবং সম্প্রদায়ের সাথে ভাগ করে নিতে ভালোবাসি। ইউটিউব, ডিটিউব, হাইভে ব্লগিং করতে ভালবাসি। আমি শেয়ার করতে চাই ওইসবকিছু যা আমি শিখেছি যাতে মানুয আমার থেকে কিছুটা হলেও উপকৃত হতে পারে। আমি আমার ব্লগে টেক্সটাইল, অনলাইন আয়, ও নানান রকম আকর্ষনীয় বিষয় নিয়ে কথা বলে থাকি। আমি সর্বদা একজন শিক্ষানবিস হিসেবে সবার থেকে শিখতে চাই ও এই কমিঊনিটির সাথে এগিয়ে যেতে চাই।
Upvote, Resteem and Follow me on hive @engrsayful
Find me on social media
Follow me on DTube
Follow me on Youtube
Follow me on ThreeSpeak
Follow me on Facebook
Follow me on Twitter