দুই ঠিকাদারের বাড়ি নির্মাণএক বাংলাদেশি ঠিকাদার আমেরিকা গেল তার বন্ধুর বাড়ি। তার বন্ধু সেখানকার ঠিকাদার। বাংলাদেশি ঠিকাদার তার বন্ধুর অনেক সুন্দর বাড়িটি দেখে জিজ্ঞেস করলো-বাংলাদেশি : বন্ধু এতো সুন্দর বাড়ি? কিভাবে সম্ভব?আমেরিকান : ওই যে সামনে একটি ব্রিজ দেখছো?বাংলাদেশি : হ্যাঁ।আমেরিকান : ওইটার ১০% আমার পকেটে।
কিছুদিন পর আমেরিকান এলো বাংলাদেশির বাড়িতে। এসে তো পুরাই থ হয়ে গেলো। এ তো তার বাড়ির চেয়ে সুন্দর। তাই বন্ধুকে জিজ্ঞেস করলো- আমেরিকান : এতো সুন্দর বাড়ি, কিভাবে?বাংলাদেশি : ওইযে সামনে একটা ব্রিজ দেখছো?আমেরিকান : কই না তো।