ঘুম আসে না। ব্যাপারটা এমন নয় যে দুপুরে ঘুমাইসি। আর এখন আমার বারান্দায় উড়ে এসে বসা পাখিরা ঘুমাচ্ছে। ভাবলাম একটু লেখাপড়ায় মনোনিবেশ করি।সেল্ফ থেকে বই আনতে গিয়ে দেখি দুটি টিকটিকি ওয়ার্ল্ড ম্যাপের উপর একে অন্যকে চুমু খাচ্ছে মানুষের মতন। শিশু সাইজের এক তেলাপোকা আলমিরার দেয়াল বেয়ে উঠে যাচ্ছে তরতর করে। বই বাদ, বসলাম মানচিত্র নিয়ে। দুপুরে ঘুমাইনি আজ। মানচিত্র দেখতে দেখতে ভাবি, অর্ধাঙ্গীর পেটের মৃদু ভাঁজে না জানি কত অজানা দেশ লুকিয়ে আছে!! হাতের কররেখা গুলি কি মরা নদীদের দাগ? ঠিক কতদিন টানা না ঘুমোলে মানুষ মারা যায় আমি জানি না। আবার ফেসবুকে আসি, এভ্রিল, জেসিকা, কাজু সাহেবের নোভেল, বড় ছেলের প্যারা এখন কমসে। রোহিঙ্গা শিশুদের মুখ স্ক্রল করে পার হই।
নিজেকে স্ক্রল করা যায় না তো