ভালোবাসা
কি আছে?
এ পরম শব্দটিতে
যা নিয়ে এত বেদনার অগ্নিদহন
অথবা
ব্যাকুল কবির বিমূঢ় শব্দ চয়ন।
সত্যিই কি ভালোবাসা বলে কিছু আছে?
আমার ধারনা
ভালোবাসা একঝাঁক সোনালী
স্বপ্নের ডান
কবির মুগ্ধ পক্তিমাকা
অথবা খোলা এক চিলতে নিলাকাশ
যে আকাশে সোনালি রুপালি
ছেঁড়া তুলোর মতো স্বপ্ন ভাসমান