বিজিবি।বাংলাদেশ

Words
111
Reading
1 min
Listen
Play
9y

বিকেলবেলায় আখাউড়ায় বিজিবি দিবস উপলক্ষে বিজিবি বিএসএফকে মিষ্টি খাওয়াতে গেল।খাওয়াখাওয়ি শেষে বিজিবি তেলতেলে মুখ নিয়ে ফিরে এল।
একটু পর,আখাউড়া থেকে একশো কিলোমিটারের মত দূরে,বুড়িচং সীমান্তে শহীদুল ইসলাম নামের এক বাংলাদেশীকে পিটিয়ে মেরেছে বিএসএফ।
বুড়িচং বিজিবির কি উচিত না,বিএসএফ ক্যাম্পে গিয়ে আরেকবার মিষ্টি খাইয়ে আসা??

image

আমার পকেটের টাকা আমি ভ্যাট দেই,ট্যাক্সও দিতে হবে সময় হলে,তো পকেটের পয়সা খরচ করে এমন বাহিনী পোষার কি দরকার যারা সীমান্তহত্যা দেখবে আর ইয়োগা করবে,মিষ্টি খাওয়াবে??
তার চেয়ে বরং বিজিবি তুলে দেয়া হোক,মিষ্টির টাকাটা না হয় আমরাই দিয়ে দেবো,মাঝে মধ্যে দু চারটা মরলে আমরাই মরবো,তবু রাষ্ট্রের খরচ তো কমবে।একটা অথর্ব বাহিনী কমার বিনিময়ে ভ্যাট-ট্যাক্স মাসে দুশো টাকা কম দিতে পারলে খুব একটা খারাপ তো হবার কথা না!!!

বিজিবি।বাংলাদেশ | Ecency