হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা, কেমন আছেন আপনারা সবাই? গত পর্বে আমি এন্টিবায়োটিক সম্পর্কে কিছু আলোচনা করেছিলাম । আজকে আমরা এর বাকি অংশটুকু শেষ করবো।
এন্টিবায়োটিক সম্পর্কে আলোচনা করতে হলে সাধারণত anti-microbial রেজিস্টার্ড সম্পর্কে আলোচনা করতে হয়। কারণ এটা থেকেই এন্টিবায়োটিক এর উৎপত্তি ।রেজিস্ট্যান্স হল এমন একটা পরিস্থিতি যেখানে উক্ত রোগ আগে ঔষধে সারাতে পারত।কিন্তু সময়ের সাথে সাথে ঔষধ যে প্রতিরোধ সৃষ্টি করে , তার থেকে ব্যাকটেরিয়া বা ছত্রাক বেশি ক্রিয়াশীল হয় এবং ঔষধের প্রতিরোধ সৃষ্টি ক্ষমতা নষ্ট করে দেয়। এ অবস্থায় ঔষধ আর কাজ করে না।
এটা মূলত হয় কারন, আমরা একটা রোগ হলে প্রথমত ঔষধ সেবন করি এবং সময়ের সাথে সাথে সুস্থ হওয়ার আগেই ওষধ সেবন করা বন্ধ করে দিই । এতে করে শরীরে যে ব্যাকটেরিয়া বা ছত্রাক থাকে সেগুলা ঔষধের কার্যক্ষমতা সম্পর্কে সচেতন হয়ে যায়। এবং তারা নিজেরাই নিজেদের ভিতরে বংশ বৃদ্ধি করে এবং অভিযোজন ক্ষমতা সৃষ্টি করে। ফলে ওষুধের গুণ গুলো নষ্ট হয় এবং ঔষধ আর কাজ করে না । এ অবস্থায় আমাদের যা যা করা উচিত তার প্রথম অধ্যায় হল এন্টিবায়োটিক নেয়া।
জীবাণুরা ড্রাগ রেজিস্টেন্ট হয়ে গেলে বিভিন্ন ধরনের ক্ষতি হয়, যেমন পরে এন্টিবায়োটিক কাজ করে না। চিকিৎসা খরচ বৃদ্ধি পায় ,নতুন গ্রাফ তৈরি করা সম্ভব হয় না, বড় বড় সার্জারি অনেক জটিল হয়ে যায়।
এ অবস্থায় আমাদের যা যা করা প্রয়োজন: যখনি এন্টিবায়োটিক নিতে হবে, সেটার শেষ করতে হবে।চিকিৎসক যেভাবে খেতে বলবে সে ভাবে ঔষধ সেবন করতে হবে । সকল ওষধ সঠিক সময় সেবন করতে হবে তাহলে বিভিন্ন রোগ থেকে সহজেই মুক্তি পাওয়া যাবে। যদি সেটা না করা হয় তাহলে শরীরের মারাত্মক ক্ষতি হবে।
এজন্য সব অবস্থাতেই অত্যন্ত সতর্ক থাকতে হবে। কারণ শরীরে যখন জীবনগুলো বাসা বাঁধে তখন ,প্রথম স্থায়ী জীবন গুলো যেভাবে থাকে তাদেরকে নির্মূল করা সহজ হয় ।
কিন্তু কোন ঔষধ প্রয়োগ করা হলে এবং কোর্স সম্পূর্ণ শেষ না করলে রোগের ভাইরাস ব্যাকটেরিয়া গুলো ঔষধের কার্যক্ষমতা সম্পর্কে একটা ধারণা তৈরি করে এবং নিজে থেকেই প্রতিরোধ সৃষ্টি করে । এসব কারণে চিকিৎসক নির্দেশ করেন সেভাবেই কোর্স সম্পন্ন করা উচিত।
বন্ধুরা আজকে এন্টিবায়োটিক সম্পর্কে যতটুকু সম্ভব আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম আশা করি একটু হলেও কিছু জানতে পেরেছেন । আর সেটাই সার্থকতা , আশা করি সর্বদা পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।
Photos are taken from https://www.pexels.com