আনন্দ [বাংলা কবিতা]

Words
106
Reading
1 min
Listen
Play
5y

আনন্দ

অনন্দ তুমি;
দোল খাওয়া লতা ফুলে,
আনন্দ তুমি;
ভেসে যাওয়া নদীকূলে।
আনন্দ তুমি;
ঘূম তারার থলে,
আনন্দ;
আমি পুলক পাই
তোমার কথা বলে।

img_0.16907573223330138.jpg

আনন্দ তুমি;
পরীস্থান।
বাগিচার গোলাপ,
আনন্দ তুমি;
লয়-তান সুরে
আবোলতাবোল আলাপ।
আনন্দ তুমি;
কবির প্রেমের প্রলাপ,
আনন্দ;
তাই
তোমারি গান গাই।
আজ
আমার মন খারাপ।

আনন্দ তুমি;
কচি পাতার জলকনা,
আনন্দ তুমি;
সপ্নের রঙ আলপনা।
আনন্দ তুমি;
নরম রোদের কণা,
আনন্দ;
তোমার মনের ভেতর
খনি পাহাড় সোনা।

আনন্দ তুমি;
শীতের দিনের রোদ,
আনন্দ তুমি;
মনের কোনের
আধো আধো বোধ।
আনন্দ তুমি;
ছড়িয়ে পড়,
শেকল বাধ ক্রোধে,
আনন্দ;
আমি আজ
তোমার সুরের কবি,
এই গান কবিতা গল্প
তোমার তরেই সবি।।

আষাড় ৬, ১৪২৮।

আনন্দ [বাংলা কবিতা] | Ecency