মানুষের ভিতর তিনটি দল আছে

bua(29)
Published in
#sanatan
Words
139
Reading
1 min
Listen
Play
8y

মানুষের ভিতর তিনটি দল আছে। একদল দেবতা, দ্বিতীয় দল অসুর, আর তৃতীয় দল রাক্ষস। সত্য, সরলতা, শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, জ্ঞান, বৈরাগ্য প্রভৃতি সত্ত্বগুণী দেবতা । ইহারা মানুষ কে ভগবানের দিকে নিতে চায়। কাম, ক্রোধ , লোভ , মোহ, মদ, মাৎসর্য , নাম যশের আকাঙ্ক্ষা , প্রভুত্তলিপ্সা প্রভৃতি রজোগুণী অসুর। ইহারা মানুষ কে ভোগের দিকে টানে। আর হিংসা, দ্বেষ, পরনিন্দা, মিথ্যা, চৌর্য্য , আলস্য, নিদ্রা, ঈর্ষা প্রভৃতি তমগুনী রাক্ষস। ইহারা মানুষের মনুষ্যত্ব গ্রাস করে। মানুষের মধ্যে তাই অনবরত দেবাসুর সংগ্রাম হয়। সেই সংগ্রামে দেবতাদের জয় হইলেই মানুষ দেবত্ব লাভ করে। ভোগ দ্বারা কখনও শান্তি আসে না। ভোগ দ্বারা ভোগের তৃষ্ণাই বৃদ্ধি পায়।ত্যাগ দ্বারাই শান্তি আসে। মানুষে ভিতরে রাক্ষসকুল ধ্বংস না হইলে মানুষ পশুতে পরিনত হয়। অতএব রাক্ষস এবং অসুর বধ করিয়া দেবতাদের বিজয় পতাকা উড্ডীন হইলেই মানুষের জীবন সার্থক হয়। -পরমদয়াল শ্রী শ্রীমদ্ দুর্গাপ্রসন্ন পরমহংস দেব । শ্রী গুরু জয়।

মানুষের ভিতর তিনটি দল আছে | Ecency