মন খুব চঞ্চল , মনকে নিজের বশীভূত করা প্রয়োজন।

bua(29)
Published in
#sanatan
Words
98
Reading
1 min
Listen
Play
8y

মন খুব চঞ্চল । ইহা নিগ্রহ করা অত্যন্ত কঠিন । ইহা খুব সত্য। তথাপি অভ্যাস ও বৈরাগ্যের প্রভাবে আস্তে আস্তে ইহাকে বশ করা যাইতে পারে।
সংযম দ্বারাই মনকে বশীভূত করিতে হইবে।
মনকে বশীভূত করিতে না পারিলে কোন কল্যাণই সাধন করা সম্ভব হয় না। একমাত্র সংযম দ্বারাই তাঁহার পূর্ণ আধিপত্য বিস্তার করিতে পারা যায়। মন সংযত হইলে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্য এই রিপু গুলিও আপন বশে আসিয়া থাকে। জিতেন্দ্রিয় ও পবিত্র না হইলে ভবিষ্যৎ উন্নতির আশা সুদূরপরাহত।
মনে ভক্তি থাকলে এই ঘোর কলিকালেও অসম্ভব সম্ভব হয়। --পরমদয়াল শ্রী শ্রীমদ্ দুর্গাপ্রসন্ন পরমহংস দেব । শ্রী গুরু জয়।

মন খুব চঞ্চল , মনকে নিজের বশীভূত করা প্রয়োজন। | Ecency