যেখানে হিংসা সেখানে ধর্ম নাই

Words
124
Reading
1 min
Listen
Play
8y

যেখানে হিংসা সেখানে ধর্ম নাই। ভগবান এক , মানবাত্মাও এক , সুতরাং ধর্ম ও এক কিন্তু সাধন পথ ভিন্ন।
আত্ম নিবেদনই শ্রেষ্ঠ নিবেদন। অভয়দানই শ্রেষ্ঠ দান। সঙ্ঘ শক্তিই শ্রেষ্ঠ শক্তি। আত্ম কর্মই প্রকৃত কর্ম। জন সেবাই প্রকৃত সেবা। ত্যাগের জীবনই প্রকৃত জীবন। সাধন বিনা সাধ্য বস্তু মেলে না ।সাধন করতে হয়।
ক্ষমাই মহতের লক্ষণ। সর্বদা গুরু বাক্য পালনে সর্বসিদ্ধি লাভ হয় । সর্ব কাজের উন্নতির মূল হল শৃঙ্খলা । ধর্মের নামে অধর্মের, পুন্যের নামেপাপের ক্ষমা ভগবান করেন না। ধর্মহীন মানুষ পশুর সমান। যেখানে ভাল মন নেই সেখানে ভগবান থাকেন না। সত্য, সংযম, অহিংসা ধর্মের তিনটি প্রধান অঙ্গ। ভগবান শ্রী কৃষ্ণ প্রদর্শিত শ্রী শ্রী গীতার ধর্মই বর্তমান যুগধর্ম এবং সেই পথই জীবের মুক্তির পথ। - --পরমদয়াল শ্রী শ্রীমদ্ দুর্গাপ্রসন্ন পরমহংস দেব । শ্রী গুরু জয়।

যেখানে হিংসা সেখানে ধর্ম নাই | Ecency