এই সংসার সংগ্রাম ক্ষেত্র । প্রতিটি মানুষই ইহার যোদ্ধা । অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করাই ধর্ম। যে মানুষ নিজের ভিতরের অন্যায় এবং বাহিরের অন্যায়ের সঙ্গে সংগ্রাম করিয়া চলে সেই মানুষই ধার্মিক , সেই প্রকৃত যোদ্ধা। আর যে অনন্যায়ের সাথে আপোষ করিয়া চলে বা অনন্যায়ের নিকটে মাথা নত করে সে কাপুরুষ , সে অধার্মিক। " নায়মাত্মা বলহীনেন লভ্যঃ " - কাপুরুষ কখনও পরমাত্মা কে লাভ করিতে পারে না বেদের ঋষিগণ তাই প্রার্থনা করতেন - আমরা চাই তেজ, আমরা চাই বীর্য, আমরা চাই বল, আমরা চাই আমাদের সমস্ত ইন্দ্রিয়গন পুষ্টি লাভ করুক।
তোমরা সর্বদা মনে রাখিয়ও "সচ্চরিত্রই মনুষ্য জীবনের শ্রেষ্ঠ অলংকার"। রজতকাঞ্ছন অলংকার নয়। -পরমদয়াল শ্রী শ্রীমদ্ দুর্গাপ্রসন্ন পরমহংস দেব । শ্রী গুরু জয়।