মঞ্জুর হত্যা: মৃত এরশাদের নাম বাদ দিয়ে সম্পূরক অভিযোগপত্র

book1(25)
Published in
#hive
Words
103
Reading
1 min
Listen
Play
6y

image.png

মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ সুপার কুতুব উদ্দিন ১২ জানুয়ারি ঢাকার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ দিলারা আলো চন্দনার আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

তিন দিন আগে সম্পূরক অভিযোগপত্র জমা পড়লেও তথ্যটি শুক্রবার ওই আদালতের পেশকার নূর মোহাম্মদ খান জানিয়েছেন।

এরশাদ ছাড়াও মৃত্যু হওয়ায় মামলার আরেক আসামি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আবদুল লতিফকেও অব্যাহতি দেওয়া হয়েছে।

মোট পাঁচ আসামির মধ্যে এই দুজন বাকি তিন জনকেই সম্পূরক অভিযোগপত্রে আসামি করা হয়েছে। নতুন কোনো আসামিকে যুক্ত করা হয়নি।

আগের বাকি তিন আসামি হলেন- অবসরপ্রাপ্ত মেজর কাজী এমদাদুল হক, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মোস্তফা কামাল উদ্দিন ভূইঞা ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল শামসুর রহমান শমসের। এরা সবাই জামিনে রয়েছেন।

মঞ্জুর হত্যা: মৃত এরশাদের নাম বাদ দিয়ে সম্পূরক অভিযোগপত্র | Ecency