হঠাৎ দেখি বিজ্ঞাপন

Words
67
Reading
1 min
Listen
Play
5y

তোমাকে বলতে চাই
তাই এগিয়ে যাই
হঠাৎ দেখি বিজ্ঞাপন
তোমার আমার লড়াইয়ের।
তুমিও জানো না আমি তো বটেই
তবুও আমরা শত্রু হয়ে গেলাম
কখন জমে গেছে কালো মেঘ?
বিস্মিত তুমি আমি মাঝে অদৃশ্য পাঁচিল।

image.png

Image
তদের স্বার্থে থেমে গেলো উৎসব
আয়োজনে আজ নোংরা রাজনীতি
বালির শহরে তোমাকে নিয়ে,
চলে যাবো ফেলে সব হানাহানি।

ফুলের বাগানের খোঁজে
একরাশ গোলাপ হাতে নিয়ে
তোমাকে আবার বলতে চাই,
খুব ভালোবাসি তোমাকে।

হঠাৎ দেখি বিজ্ঞাপন | Ecency