বৃদ্ধ বয়সে একাকীত্বতা মানসিক অস্থিরতা ও বিকৃতি তৈরী করে ।

Words
322
Reading
2 min
Listen
Play
5y

image.png

Image
ভারতীয় রীতিনীতি ও সংস্কৃতি আমাদের গর্ব।ভারত একটি বহু জাতি ভাষা ও সংস্কৃতির এক বিশাল মিলন মেলা।এই বহু জাতির মধ্যে বাঙালি জাতি বিশেষ খ্যাতি সম্পন্ন।এক সময় এই সমগ্র ভারতবর্ষের পথপ্রদর্শক ছিলো এই বাঙালি জাতি।যদিও আজ বাঙালির সেই গৌরবময় দিন নেই।যে জাতি ছিলো এক সময় সারা দেশের অনুসরনীয় সেই জাতি আজ অনেক পিছিয়ে পড়েছে।তার জন্য দায়ী আমাদের কর্ম বিমুখতা ও উন্নাসিকতা ।

বর্তমান সময়ে সারা পৃথিবী জুড়ে করোনা মহামারির বাড়বাড়ন্ত।এই মুহূতে ভারতের অবস্থা খুবই আশঙ্কাজনক।এই বিশাল জনসংখ্যা ও ঘনত্বের দেশে এটা সত্যিই বড় উদ্বেগের বিষয়।

image.png

Image
এমতবস্থায় সরকার প্রশাসন ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন সকল স্বাস্থ্য বিধি মানতে।সামাজিক দুরুত্ব বজায় রাখা হাত ধোয়া ও মুখে musk ব্যবহার করাই হলো এই মহামারির বিরুদ্ধে সফল অস্ত্রশস্ত্র।

কে কখন কোথায় কার দ্বারা সংক্রমিত হবে বোঝা ও বলা খুবই মুশকিল।তাই আমরা শুধু family members ছাড়া এই সময়ে কাউকেই ঘরে ঢুকতে দিচ্ছি না।যেহেতু বাড়িতে বাচ্চা ও বয়স্ক মানুষ রয়েছে ।

এই জন্য আমরা আমাদের সংস্কার বিরুদ্ধ কাজ করছি শুধু বাঁচার ও বাঁচানোর লক্ষ্যে।তাই কোনো কাজে কোনো লোক এলে তাকে বসতে বলা হচ্চে না বরং বাইরে থেকে কাজ সেরে ফিরিয়ে দেয়া হচ্ছে।সকল সুস্হ মস্তিষ্কের মানুষেরা এই বাস্তবতা বুঝতে পারছে তাই কেউই mind করছে না।

কিন্তু হাতের পাঁচ আঙ্গুল যেমন এক নয় তেমনি সবাই সুবিবেচক সেটা ভাবাও উচিত নয়।এমনি এক অদ্ভুত মহিলা আমাদের apartment এ থাকে।মেয়ে ছেলে নিজেদের স্বার্থে তাদের মা কে একা ফেলে রেখেছে।এই মহিলা এমনিতেও পরশ্রীকাতর ও হিংসুটে।কারোই ভালো দেখতে পারে না।

তাই আজকে একদম সামান্য সূত্র নিয়ে অযাচিত হয়ে আমাদের পরিবার কে অপমান করে গেল।তার অভিযোগ কেন তার সাথে দূরে দূরে দাঁড়িয়ে কথা বলেছি।কেন দরজা খুলে থাকে ঘরে ঢুকতে দিনি।

তাকে virus এর সাবধানতা বুঝলে ও সে বিষয় টা মানতে নারাজ ও অনেক খারাপ কথা শুনিয়ে দিয়ে গেল।এই হলো আমাদের দেশের কিছু মানুষের মানসিকতা।এর জন্যই এই মহামারির বিরুদ্ধে আমাদের সংগ্রাম কঠিন হয়ে যাচ্ছে ।এই সব মানুষ পরিবার বর্জিত হইয়ে এক প্রকার মানুষিক রোগী হয়ে গেছে।

এই সমাজে এটা একটা সাধারণত ঘটনা।আমাদের সন্তানদের এই বিষয়ে নজর দেওয়া উচিত।আর নিঃসঙ্গতা যেন তাদের মানসিক বিকৃতি না ঘটায় সেটাও দেখা উচিত।

বৃদ্ধ বয়সে একাকীত্বতা মানসিক অস্থিরতা ও বিকৃতি তৈরী করে । | Ecency