আমি খুঁজি অন্য মানুষ

blacks(73)
Published in
GEMS
Words
65
Reading
1 min
Listen
Play
5y

বুকে রেখেছি জ্বলন্ত আগুন
চোখে উড়ছে ভয়ঙ্কর বাষ্প
আত্মসমর্পণ নাকি কৌশল
আমি সাজিয়ে বসে থাকি দাবার ময়দান।
কেউ সেজে আসে খেলোয়াড় হয়ে
কেউ বা আসে নিছক দর্শক হয়ে
আমি খুঁজি অন্য মানুষ ,
খেলা যার কাছে এক যুদ্ধ ধুন্ধুমার।

image.png

Image
জলের অভাবে শুকিয়ে যাবে যে চারা
পথিকের পথ চেয়ে ধোঁয়াশা হয়েছে যে চোখ
সব কিছুর আজ নিষ্পত্তি হবে এই গভীর রাতে,
নিঃসন্দেহে নতুন আলোর প্রশ্রয়ে।
20210630_010817_0000.png

আমি খুঁজি অন্য মানুষ | Ecency