My original poetry : কত যে হৃদয় ভেঙে যায়

Words
71
Reading
1 min
Listen
Play
5y

খবরে আসে কত মন্দির ভাঙে
মসজিদ হয় ভেঙে চুরমার
উত্তাল চারিধার রক্তাক্ত ময়দান,
কত যে হৃদয় ভেঙে যায়
কত যে রাত কেটে যায় যন্ত্রনায়
কেউ কি রাখে খবর?
কোথাও কি উঠে ঝড় আন্দোলন?
কত জন মরে যায়
অভিশাপ ঘোরেফেরে,
যে মরে সেই জানে মিথ্যে বাঁচার মানে।

image.png

Image
খবর নিয়েও কারো যদি মন ভেঙে
কে কখন চলে যাবে
পূর্বাভাস বুঝো তাকে ভেবে
জীবন চলে গেলে স্মৃতির আঘাত,
তুমি কি তখন সইতে পারবে?

My original poetry : কত যে হৃদয় ভেঙে যায় | Ecency