মাইকেল মধুসূদন দত্ত কলেজের বিশাল পাঠাগারে তিনি বায়রন,বেকন,লক,হিউম.পেইন,স্কট,মূর ও পোপ এ সমস্ত পাশ্চাত্যের কবির রচনা পাঠের সুযোগ পেয়েছিলেন।এ সময় মধূসদন হাতে লিখে একটা সাহিত্য পত্রিকা প্রকাশ করতেন। এতে তার নিজের লেখা কবিতা ও অন্যান্য ছাত্র-শিক্ষকের লেখা স্থান পেত।ভারতের ইতিহাসে হাতে লিখে সাহিত্য পত্রিকা প্রকাশের ঘটনা এটাই প্রথম।