চিটাগংয়ের অধিনায়কই বাদ!

Words
115
Reading
1 min
Listen
Play
9y

5a4d27222a43b17c8f785de975e44b65-5a0ee4823d7b0.jpg

চিটাগং ভাইকিংস-খুলনা টাইটানসের ম্যাচে দুই দলের অধিনায়ক টস করার সময়ই চমক। খুলনার হয়ে মাহমুদউল্লাহ রিয়াদ টস করতে এলেও চিটাগংয়ের হয়ে এসেছেন লুক রনকি। আসলে আজ বিপিএলে দ্বিতীয় ম্যাচে চিটাগং দল সাজিয়েছে নিয়মিত অধিনায়ক মিসবাহ-উল হককে ছাড়াই। টস হেরে আগে ব্যাটিংয়ে নামা চিটাগং এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ ওভারে ১ উইকেটে ৩৩ রান তুলেছে।
মিসবাহর অনুপস্থিতিতে আজকের ম্যাচে চিটাগংয়ের অধিনায়ক লুক রনকি। প্রথম ওভারের শেষ বলে তাঁকে তুলে নেন খুলনার পেসার আবু জায়েদ। ব্যাট করছিলেন সৌম্য সরকার ও এনামুল হক। মিসবাহ ছাড়াও শুভাশিস রায় ও দিলশান মুনাবিরাকে বসিয়ে স্টিয়ান ফন জিল, নজিবুল্লাহ জাদরান ও আল আমিনকে একাদশে টেনেছে চিটাগং। খুলনার দলেও রয়েছে পরিবর্তন। জোফ্রা আর্চার ও আকিলা ধনঞ্জয়ের বদলে দলে ঢুকেছেন সেকুগ্গে প্রসন্ন ও কাইল অ্যাবোট।

চিটাগংয়ের অধিনায়কই বাদ! | Ecency