সারাদিন ব্যাস্ততার প্রতিদিন একটি ঘুরাঘুরি খুব দরকার । তাতে মন যেমন ফ্রেশ থাকে তেমন শরীরটাও ভালো থাকে ।বিশেষ করে বিকালের সময়টা বাহিরে বেরোনো উচিত । পার্কে বা কোন খোলা যায়গাতে একটু নিঃশ্বাস নিলে মস্তিষ্ক যেন একটু ভালো কাজ করে কারন তাতে অক্সিজেনের সরবরাহ বেড়ে যায়। আমি মাঝে মাঝে বিকালে বন্ধুদের সাথে ঘুরি । কখনও পার্কে বা ক্যাম্পাসে দৈনিক একবার না ঘুরলেই নয় ।
আমার ক্যাম্পাসের পাশেই একটি পার্ক গড়ে উঠেছে । অসাধারন পার্কটি কিছুদিন আগে তৈরি হলেও বেশ জাঁকজমক হয়ে উঠেছে । অসাধার্ন গাছ পালা আর রাইডে ভরে উঠেছে পার্কটি । মাঝে মাঝেই ঘুরতে যায় আমার প্রিয় পার্টনারের সাথে । খুব ভালো লাগে এখানে সময় কাটাতে । এছাড়া ক্যাম্পাসের ভিতরেও মাঝে মধ্যে ঘুরা ঘুরি করি । এভাবেই দিন চলছে আমার । বিকালে ঘুরাঘুরি করুন সুস্থ থাকুন ।