ক্লাসের ফাঁকে একটু সময় পেলেই বন্ধুদের সাথে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে আড্ডা দেওয়া একটি নিয়মিত ঘটনা। কখনো চায়ের দুকানে কখনো খোলা মাঠে , কখনো গাছের নিচে বসে বন্ধুরা সবাই আড্ডা দিতাম । কিছু বন্ধু ছিল যারা আড্ডাটা শোব সময় মাতিয়ে রাখত । মাঝে মাঝে একটি করে কৌতুক সবাই প্রাণ খুলে হাসার সুযোগ করে দিত । আমরা মাঝে মাঝে পার্টী করতাম ।কখনো নিজেরা ক্যাম্পাসে রান্না করে খেতাম । আবার কখনো কোন ভালো রেস্তরায় খেতাম । খাওয়া শেষে ঘুরতে যেতাম ।
একদিন রূপসা নদীতে নৌকাতে সবাই ঘুরতে গিয়েছিলাম । অনেক মজা হয়েছিলো সেদিন । কেও কেও বৈঠা ধরে মাঝি হয়ে ছবি তোলায় ব্যস্ত হয়ে পড়েছিল । কেওবা পানি ছুয়ে ছবি তুলছিল , আবার কেও সেলফি তোলায় ব্যস্ত হয়ে পড়েছিল । সেই স্মৃতি গুলো কখনও ভোলার নয় । চিরদিন মনে থাকবে আমাদের । হইত আমরা দূরে চলে যাব কিন্তু এই ছবি গুলো আমাদের সেইদিনগুলো মনে করিয়ে দিবে ।