ফিশিং সতর্কতা/Phishing Warning

Words
474
Reading
3 min
Listen
Play
8y

FlyerMaker_05022019_230436.png


source

Steem এ আবারও ফিশিং শুরু হয়েছে। হ্যাকাররা শত শত কমেন্টস করছেন ডজন ডজন বিভিন্ন চুরি করা অ্যাকাউন্ট ব্যবহার করে। কমেন্টসে কুচক্রী লিঙ্ক আছে এবং ব্যবহারকারীদের ওই লিঙ্কের উপর ক্লিক করার জন্য বিভিন্ন ট্রিক্স লিখা থাকে।

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnLLjrA1wwBrJ5Psk.png
এটি একটি ফিশিং কমেন্টের উদাহরণ।

উপরের উদাহরণের মতো একটি কমেন্ট আপনাকে Steemit থেকে দূরে কোথাও নিয়ে যাবে। এটি আপনাকে এমন কোনও ওয়েবসাইটে নিয়ে যাবে যা একটি বৈধ হিসাবে দেখানো হয়। এটা আসলে একটি জাল ওয়েবসাইট।

জাল ওয়েবসাইটটি আপনার অ্যাকাউন্টের নাম এবং পাসওয়ার্ড (অথবা অ্যাক্টিভ কী) প্রদান করতে ডিজাইন করা হয়েছে আপনাকে ঠকানোর জন্য। যখন আপনি এটিতে ক্লিক করেন, হ্যাকার আপনার অ্যাকাউন্টে লগ ইন করে, আপনার সমস্ত অর্থ চুরি করে এবং আপনার পাসওয়ার্ড পরিবর্তন করে। তারপরে তারা আপনার অ্যাকাউন্টটি ব্যবহার করে অন্যান্য অ্যাকাউন্টে ফিশিং কমেন্ট করে স্পামিং করে থাকে।

ফ্ল্যাগ / ডাউনভোটঃ

steemcleaners@steemcleaners টিমের অ্যাকাউন্ট ওইসব হ্যাকড অ্যাকাউন্ট থেকে করা ফিশিং কমেন্টসকে ফ্ল্যাগ করবে (যা guard@guard এবং plentyofphish@plentyofphish অন্তর্ভুক্ত)। উনারা ওইসব অ্যাকাউন্টের রেপুটেসন ডাউন করার চেষ্টা করবেন।

যদি আপনি আপনার অ্যাকাউন্ট পুনঃউদ্ধার করে থাকেন তাহলে যত তাড়াতাড়ি সম্ভব steemcleaners@steemcleaners কে জানাতে ভুলবেন না। উনারা আপনার রেপুটেসন পুনরুদ্ধার করতে সব বড় ফ্ল্যাগ মুছে ফেলবেন। এর পরিবর্তে আপনার অ্যাকাউন্টের মাধ্যমে হ্যাকারের করা সকল ফিশিং কমেন্টস মুছে ফেলতে হবে।

সতর্কতা: দয়া করে এমন মন্তব্যগুলি মুছবেন না যার উপর একটি বড় ফ্ল্যাগ আছে এবং পরে আমরা তা সরাতে পারবো না।

কোন ফ্রী অর্থ নয়!

হ্যাকাররা আপনাকে তাদের ফাদে ফেলতে চান। কখনও বিনামূল্যে "30 Steem" নয়। কখনও না। হ্যাকাররা জানে আপনি Steem উপার্জন করতে চান এবং তারা আপনাকে ঠকানোর চেষ্টা করছে।

প্রতিবেদন!

যেকোনো ফিশিং এ https://discord.gg/STXSV4g এ বা Steemcleaners এর ফর্ম http://steemcleaners.com/reports/new এ রিপোর্ট করুন। অন্যান্য অ্যাবিউস থেকে ফিশিং কে অগ্রাধিকার দেয়া হবে। এমনকি যদি আপনি তাদের ব্ল্যক লিস্টে থাকেন তারা আপনাকে সাহায্য করবে। steemcleaners@steemcleaners এর লক্ষ্য #1 ফিশিং বন্ধ করা এবং ২# Steem ইকোসিস্টেমকে সমর্থন করা।

পুনরুদ্ধার

আপনার অ্যাকাউন্টের Steemd.com প্রোফাইল দেখুন।

উদাহরণ:

Creation Service

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnFcoEMS7R9jHo8ut.png

পুনরুদ্ধারের অ্যাকাউন্ট: এই ক্ষেত্রে steemmonsters@steemmonsters। এটি ট্রাস্টি অ্যাকাউন্ট যা আপনার পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে ব্যবহার করতে হবে।

সর্বশেষ অ্যাকাউন্ট পুনরুদ্ধারের: ডিফল্ট তারিখটি 1970। যদি এটি অন্য একটি ভিন্ন তারিখ বলে থাকে তাহলে অ্যাকাউন্টটি পূর্বে পুনরুদ্ধার করা হয়েছিল (password reset)।

এই ক্ষেত্রে, ব্যবহারকারীকে তার পুনরুদ্ধারের প্রক্রিয়া শুরু করার জন্য steemmonsters@steemmonsters এ (তাদের ডিস্কর্ডে গিয়ে এবং সাহায্যের জন্য জিজ্ঞাসা করে) যোগাযোগ করতে হবে।

steemit.inc অ্যাকাউন্ট

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnMMgf99c8qbk3Ny4.png


এটি একটি কমন ব্যপার যে ব্যবহারকারীর বেশিরভাগ একাউন্ট পুনরুদ্ধারের জন্য Steemit inc দ্বারা তৈরি করা হয়।

আপনার ট্রাস্টি অ্যাকাউন্ট steem@steem হলে আপনার পুনরুদ্ধারের প্রক্রিয়া শুরু করতে, https://steemit.com/recover_account_step_1 এ যান

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn4y1wDk5Jxmep7rE.png
পুনরুদ্ধারের ফর্ম এমন দেখায়

১. আপনার অ্যাকাউন্ট নাম লিখুন।

২. আপনার অ্যাকাউন্টের জন্য আপনার কাছে থাকা শেষ পাসওয়ার্ডটি লিখুন।

৩. ফর্মটি জমা দিন এবং আপনি আরও তথ্যের সাথে আরেকটি ফর্ম পাবেন।

৪. দ্বিতীয় ফর্মটিতে অবশ্যই সেই ইমেইল টি দিন যেটি আপনি সাইন আপ করতে ব্যবহার করেছেন।

প্রায়ই আপনার ইমেইল চেক করুন! অ্যাকাউন্ট পুনরুদ্ধারের জন্য Steemit Inc প্রায় 24-48 ঘন্টা গ্রহণ করবে।

রেফারেন্স নির্দেশিকা:

আপনি যদি আপনার ট্রাস্টি অ্যাকাউন্টে পৌঁছানোর বিষয়ে নিশ্চিত না হন তবে plentyofphish@plentyofphish GitHub সংগ্রহস্থলের এই যোগাযোগ তালিকাটি দেখুন: https://github.com/gryter/plentyofphish/blob/master/guides/account-recovery.md

ফিশিং সতর্কতা/Phishing Warning | Ecency