This post is from a low-reputation account and contains an unverified outbound link. Be cautious before clicking external links.

ওয়েব সিরিজে অভিষেক হতে চলেছে সামান্থার

Words
120
Reading
1 min
Listen
Play
7y


ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা আক্কিনেনি। একের পর এক তামিল ও তেলেগু ভাষার ব্যবসাসফল সিনেমা দর্শকদের উপহার দিয়ে চলেছেন তিনি ।

গত মাসে মুক্তি পেয়েছে তার অভিনীত বহুল প্রতিক্ষীত ‘ওহ! বেবি’ সিনেমাটি। ছবিটি দর্শক দের মাঝে প্রচুর সাড়া ফেলেছে । নায়িকার্কেন্দ্রিক এই সিনেমার সাফল্যের মাধ্যমে প্রমাণ করেছেন, সিনেমা হলে একা দর্শক টানতে পারবেন তিনি। দক্ষিণ কোরিয়ার ব্যবসাসফল ‘মিস গ্র্যানি’ সিনেমার রিমেক ‘ওহ! বেবি’।

তবে বড় পর্দার জনপ্রিয় এই অভিনেত্রীর এবার অভিষেক হতে যাচ্ছে অনলাইন প্ল্যাটফর্মে।ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, সামান্থা ইতিমধ্যে একটি ওয়েব সিরিজে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। ওয়েব সিরিজটি একাধিক ভাষায় নির্মিত হবে।

সূত্রটি আরো জানায়, আসলে ইতিমধ্যে ওয়েব সিরিজটির শুটিং শুরু হয়েছে এবং এটি তামিল, তেলেগু ও হিন্দি ভাষায় নির্মিত হচ্ছে।



Posted from my blog with SteemPress : https://astharbangladesh.com/%e0%a6%93%e0%a7%9f%e0%a7%87%e0%a6%ac-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%85%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%87%e0%a6%95-%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%9a%e0%a6%b2/
ওয়েব সিরিজে অভিষেক হতে চলেছে সামান্থার | Ecency