Ki ar bahir hbe?

ashiqurs(16)
Published in
#a26
Words
137
Reading
1 min
Listen
Play
9y

IMG_20171130_224547_885.JPG

অবিশ্বাস্য এক বাইক আবিস্কার করেছেন ব্রাজিলের পাবলিক অফিসার রিকার্দো আজাভেদো। পেট্রল-ডিজেল কিংবা ব্যাটারি নয়, এই বাইক চলে পানি দিয়ে।

বাইকের মাইলেজও মাথা খারাপ করে দেওয়ার মতো। মাত্র ১ লিটার পানি দিয়ে ৫০০ কিমি পাড়ি দিতে পারে এই পানি-চালিত মোটরবাইক। আরও উল্লেখযোগ্য বিষয় হলো, এই বাইক চালাতে কোনও বিশেষ ধরনের পানিরও প্রয়োজন হয় না। একেবারে সাধারণ পানিই বাইকের জ্বালানির ট্যাঙ্কে ব্যবহৃত হতে পারে।

জানা গেছে, এর ইঞ্জিন গঠিত প্রধানত দু’টি অংশ নিয়ে- ওয়াটার ট্যাঙ্ক, অপরটি ব্যাটারি। ব্যাটারির ইলেকট্রিসিটি জলের হাইড্রোজেন মলিকিউলগুলিকে বিশ্লিষ্ট করে দেয়। তারপর একটি পাইপের মাধ্যমে সেই হাইড্রোজেন প্রবাহিত হয় ইঞ্জিনে। এই হাইড্রোজেনই বাইককে এগিয়ে নিয়ে যাওয়ার উপযোগী শক্তি উৎপাদন করে।

রিকার্দোর তৈরি করা এই বাইক সব দিক থেকেই পরিবেশবান্ধব। একে তো এই বাইকে কোনও রকম খনিজ তেল খরচ হওয়ার ভয় নেই। পাশাপাশি এই বাইক কোনও রকম ধোঁওয়াও উৎপাদন করে না। ফলে পরিবেশ থাকে সম্পূর্ণ সুরক্ষিত।

Ki ar bahir hbe? | Ecency