আমি আশিকুর রহমান আশিক,বাংলাদেশের বিখ্যাত যমুনা সেতুর পশ্চিম পাড় সিরাজগঞ্জ থেকে বলছি।
অনলাইনে ঘাটাঘাটি কমবেশি অনেক করেছি তবে সেটা ছিল ইউটিউবে সীমাবদ্ধ ,স্টিমিট এর মত প্ল্যাটফর্ম সম্পর্কে আমার কোনো ধারনাই ছিল না তবে যখন ধারণা পাই তখন খুব দেরী করে ফেলি কারণ হয়তো আপনারা জানেন স্টিমিট সেই আর আগের মত নাই সেটা ভাগ হয়ে বর্তমানে হাইভের সৃষ্টি । যাই হোক সে কথা বাদ দেই বর্তমানে আমি দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছি যদিও আমার এখন অনার্স তৃতীয় বর্ষে থাকার কথা ছিল কিন্তু দুর্ভাগ্যবশত এক বছর নষ্ট করেছি ।পড়াশোনা খুব একটা ভালো লাগে না কিন্তু বাবার চাপে তবুও ভর্তি হতে হয়েছে ।বাবা শহরে থাকায় বড় ছেলে হিসেবে অনেক দায়িত্ব পালনের মাধ্যমে পড়াশোনার ব্যাপারটা সবসময় এড়িয়ে যাওয়ার চেষ্টা করি তারপরও বাবা কখনো ছাড় দেন না।আমি ছাড় দিতে চাইলেও উনি কখনো চান না পড়াশোনা ছেড়ে দেই যাই হোক তারপরেও ঘষামাজা করে পড়াশোনা চালিয়ে যাচ্ছি কিন্তু দুঃখের কপালদ্বিতীয় বর্ষে উঠার পর পরই শুরু হল দুর্যোগ করনা, মনে মনে ভালো লাগলো আবার খারাপ লাগল ভাইরাসের ভয়াবহতা শুনে।
গ্রামের ছেলে হিসেবে এখানে সেখানে ঘুরে ঘুরে দিন কাটাতে ভালো লাগে। বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার পাশাপাশি মাছধরা আমার অন্যতম নেশা বলতে পারেন।নদীর পাশে বাড়ি হওয়ার সুবাদে মাছ মারার সুযোগ প্রায় সময়ই হয়। মাছধরা টা পছন্দ হওয়ায় সুযোগটা কখনোই মিস করি না বর্ষা মৌসুম হলে তো আর কথাই নেই।কবি বা সাহিত্যিক হওয়ার কোন ইচ্ছা না থাকলেও গল্প পড়তে অনেক সময় গল্প বানাতে ভালো লাগে ,জানিনা কেমন একটা মজা পাই।পড়াশোনা চালু থাকলেও চাকরি করে জীবিকা নির্বাহ করার ইচ্ছা কখনোই হয়নি কেন জানি না সবসময় আমার মনে হয় কোন একটা ব্যবসা ধরে জীবিকা নির্বাহ করবো সেটা হোক বড় কিংবা ছোট , চাকরির সকাল 9 টা থেকে বিকাল 5 টা প্রতিদিনের নিয়ম হয়তো আমার সাথে মানিয়ে উঠবে না।মোট কথা বলতে গেলে সাদামাটা জীবনবেশি ভালো লাগে
করোনা পরিস্থিতির কারণে যেখানে হয়তো হাইভের খোঁজ পেতে আরো কয়েক মাস অথবা দিন লেগে যাওয়ার কথা ছিল সেখানে অনেক আগে খোঁজ পেয়েছি কারণ সারাদিন বসে বসে দিন পার করতে হচ্ছে ।এখন বর্ষা মৌসুম, মাছ ধরার ধুম বেশি কিন্তু সব সময় তো আর মাছ ধরা যায় না। একাডেমিক বই পড়তে ভালো লাগে না তাই বাড়ির চাপ থেকে বাঁচার জন্য কয়েকটি গল্পের বই শেষ করেছি।নিজের সম্পর্কে বলার মত এতটুকুই ছিল, ভবিষ্যতে কোন কিছু হলে আবারো বলবো।
আশাকরি আমাকে আপনারা সবাই সাদরে গ্রহণ করবেন,যতটুকু পারি চেষ্টা করব আপনাদেরকে ভাল কিছু দেওয়ার।
ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্য।