টিকা নিয়ে উল্টো পথে ইন্দোনেশিয়া

as6(40)
Published in
#hive
Words
91
Reading
1 min
Listen
Play
6y

image.png

করোনাভাইরাসের টিকাদান কর্মসূচির শুরুতে যুক্তরাজ্যে প্রথম টিকা পেয়েছিলেন ৯০ বছর বয়সী একজন। কানাডায় যিনি প্রথম টিকা পেয়েছিলেন, তাঁর বয়স ৮৯ বছর।

জার্মানিতে প্রথম টিকা নেওয়া ব্যক্তির বয়স ১০১ বছর। এর পেছনে যুক্তি হলো, প্রবীণেরা ঝুঁকিতে। আগে তাঁদের নিরাপত্তা নিশ্চিত করা হোক। কিন্তু ইন্দোনেশিয়া হাঁটল ভিন্ন পথে।

আল-জাজিরার খবরে বলা হয়েছে, অপেক্ষাকৃত কম বয়সী ব্যক্তি যাঁরা কর্মক্ষম, তাঁদের আগে টিকা দেওয়া হবে। যাঁদের বয়স ১৮ থেকে ৫৯ বছরের মধ্যে, তাঁরা আগে টিকা পাবেন।

তুলনামূলক বয়স্ক ব্যক্তিদের টিকা দেওয়ার বদলে দেশের কর্মক্ষম ব্যক্তিদের টিকা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র নাদিয়া উইকেকো

টিকা নিয়ে উল্টো পথে ইন্দোনেশিয়া | Ecency