হ্যালো ভাইয়া আপুরা সবাই কেমন আছেন? মনে হয় ভালই আছেন। কারণ চলে গেল দুই দিন আগে ঈদ। আমিও অনেক ভালো আছি। খাওয়া-দাওয়া মেহমান বাড়ি যাওয়া এই নিয়ে একটু ব্যাস্ত আছি আরকি। প্রথমে আমি আমার নিজের সম্পর্কে বলি। আমার সম্পূর্ণ নাম হলো আরিফা আক্তার। আমার বয়স হলো ও ১৯। আমি এক প্রাইভেট ভার্সিটিতে পড়ছি। এখন লকডাউন তাই class যাওয়া একেবারেই বন্ধ। এখন আমি বাসায় সময় কাটাচ্ছি। আমি রান্না করতে এবং বাসার কাজ করতে অনেক ভালোবাসি। এবং আমার ফ্যামিলিকে আমি অনেক ভালবাসি।
আমরা তিন বোন এক ভাই আমি দ্বিতীয় বড় আপুর বিয়ে হয়েছে এবং ছোট বোন আমার পড়াশোনা করে। এবং আমার ভাইটিও পড়াশোনা করছে। আমাদের এই নিয়ে সুখী সংসার। রিসেন্ট আমার ও নতুন সংসার হয়েছে মানে আমি ও বিয়ে করেছি।
এই হলো আমাদের তিন বোনের ছবি এবং ছোট ভাইয়ের ছবি। কিভাবে ব্লক লিখতে লাগে বা কিভাবে ব্লগিং করতে লাগে আমার পূর্বের কোন ধারণা নেই। তাই আমার লেখাতে ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এবং আমাকে সাহায্য করবেন কিভাবে ভালো করে লেখা যায় অথবা কিভাবে আমি ভালো করে লিখতে পারবো। আমি রান্নাবান্না করতে অনেক ভালোবাসি তাই আমি ডিসাইড করেছি আমি আমার ব্লগ টি খাবার রেসিপি এবং ভ্রমণ বিষয়ে পোস্ট করব। তা কেমন হবে জানি না। তবে আমি এ বিষয় ভাল পারবো মনে হয়।
আর কি লিখব আমি ভেবে পাচ্ছি না। তাই আজ এ পর্যন্তই। সবাই ভাল থাকবেন ঈদের মধ্যে ভালো মজা করবেন। তবে স্বাস্থ্যবিধি মেনে বাহিরে বের হবেন।
ধন্যবাদ আমায় লেখাটা পরার জন্য।