সকলে কেমন আছেন। আশা করি আপনারা সবাই ভাল আছেন। আজ আমি আমার পছন্দের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই রেসিপি হচ্ছে ডিম ভুনা। ডিম ভুনা আমার খুবই পছন্দের। আসলে ডিমের তরকারি আমার খুবই প্রিয়। সেটা যেকোন ভাবেই রান্না করা হোক না কেন। আজ আপনাদের আমি দেখাবো আমার পছন্দের একটি ডিম ভুনা তরকারি রেসিপি।
আসলে এই রেসিপিটি খুবই কমন রেসিপি। এই রেসিপিটি সবাই জানে তবে আমার একটি খুব প্রিয়। তাই আমি এটি একটি ব্যতিক্রমভাবে রান্না করি। এই ডিম ভুনার সঙ্গে অনেকে মিক্সট করে অনেকে পটল, অনেকে ঝিঙ্গা, অথবা অনেক রকমের সবজি মিক্সট করে। তবে আজ আমি শুধু ডিম ভুনা করব। চলুন তবে শুরু করা যাক।
ডিম ভুনা করতে আমাদের যা যা লাগবে :
১ হালি ডিম (৪টি)
4-6টা কাচা মরিচ ধুয়ে কেটে নিব।
৩টা পেঁয়াজ কুচি।
১চামুচ হলুদ।
পরিমান মত মসলা।
স্বাদমতো লবন।
পরিমান মত তেল ।
এবং পানি।
প্রস্তুত প্রণালীঃ
ধোয়া পিয়াজ এবং মরিচ আমরা কুচি কুচি করে কেটে নিব। এই ধোয়া পিয়াশ এবং মরিচ একটি গরম কড়াইয়ে দিয়ে অল্প কিছু খন ভেজে পড়ে তাতে পরিমান মত তেল ঢেলে দেবো। তেল ঢেলে আবার ভালো করে চামচ দিয়ে নেড়েচেড়ে ভেজে নিতে হবে তেলের মধ্যে।
যখন তেলের মধ্যে পিয়াজ এবং মরিচ অর্ধেক ভাজাভাজা অবস্থা হবে। তখন তাতে পরিমান মত লবন পরিমান মত হলুদ এবং পরিমাণ মসলা দিয়ে আর একটু ভেজে নিতে হবে।
পরিমাণ মতন ভাজার পর তাতে 3 কাপ পানি ঢেলে দিতে হবে। যাতে পানিগুলো বেশিও না হয় এবং কমও না হয়। তারপরে পানি গুলো বেশি আজ দিয়ে ফুটিয়ে নিতে হবে। এতে মসলাগুলো পানিগুলো একসঙ্গে হয়ে যাবে। এবার ফুটন্ত ঝোলে আমরা চারটি ডিম আস্তে আস্তে ভেঙে ভেঙে ছেড়ে দেবো।
এবার ঢাকনা লাগায় দিয়ে 15 থেকে 20 মিনিট ভালো করে আচে সিদ্ধ করে রান্না করে নিতে হবে। এবং তারপরে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে হবে। হয়ে গেল মজাদার ডিম ভুনা। আমার এই তরকারি অনেক প্রিয় এটি অনেক সিম্পল ভাবে আপনাদেরকে তৈরি করে দেখালাম।
ধন্যবাদ সবাইকে...
@arifaakter