রজনীগন্ধা সারা বছর চাষ করা হয়। এটি খুবই সুন্দর আর সাদা, যেকোনো সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে,ফুলদানি সাজাতে, প্রিয়জনকে উপহার দিতে রজনীগন্ধা ব্যবহৃত হয়। এ ফুলের নির্যাস থেকে সুগন্ধি বানানো হয় আর এর চাহিদা সারা বছর থাকে। রজনীগন্ধার কন্দ লাগিয়ে বংশবৃদ্ধি করা হয়। রজনীগন্ধার সৌন্দর্য্য ও সুগন্ধ সবাইকে মোহিত করে রাখে।