আনারস শরীরের জন্য খুবই উপকারী। এটি রসালো,সুস্বাদু ও পুষ্টিকর ফল। এই ফল গ্রীষ্মকালীন ফল, আমাদের দেশে মার্চ -আগষ্ট মাসে প্রচুর আনারস পাওয়া যায়। এতে ফ্যাট ও কোলেস্টেরল কম থাকায় এটি ওজন কমায়। আনারসে রয়েছে প্রচুর ভিটামিন সি,এ,ফসফরাস,ক্যালসিয়াম, পটাসিয়াম যা শরীরের ক্লান্তি দূর করে,হাড় ও দাঁত গঠন করে, চোখের জ্যোতি বাড়ায়। মাংস নরম করতে আনারস ও আনারসের জুস ব্যবহৃত হয়। গরমে আনারস খেলে শরীর ঠান্ডা থাকে।