গরমে হাত পাখার প্রয়োজনীয় অনেক। প্রযুক্তির এই যুগে এখনো অনেকে হাত পাখা ব্যবহার করে। ফাল্গুন থেকে ভাদ্র মাস পর্যন্ত পাখার মৌসুম। মাগুরা হাত পাখা বানানোর জন্য প্রসিদ্ধ। মাগুরার পাখা পল্লীর শিল্পীরা গরমে তালের হাত পাখা বানাতে ব্যস্ত থাকে। একজন শিল্পী গড়ে প্রতিদিন ৫০/৬০টি পাখা বানায়। মাগুরার তৈরি তালের হাত পাখা দেশের বিভিন্ন জেলায় চালান যাচ্ছে। ফলে দুই শতাধিক পরিবারের মৌসুমি কর্মসংস্হান হয়েছে।