গোল্ড ফিস খুবই সুন্দর হয় আর এদের গায়ের সোনালি আভা সবাইকে মোহিত করে। এই গোল্ড ফিসগুলো এ্যাকুরিয়ামের সৌন্দর্য্য বাড়িয়ে দেয়। এই ফিসের চাহিদা অনেক,তাই এদের চাষ করে অনেকের ভাগ্য ফিরেছে। ঘরে যদি এরকম গোল্ড ফিস থাকে তাহলে মনটা ভরে উঠবে আর নিজের মধ্যে প্রানচাঞ্চল্যে ভরপুর কর্মোদ্যম টের পাবেন। তবে প্রতিদিন গোল্ড ফিসগুলোকে যত্ন করতে হবে,সময় মত খাবার দিতে হবে তাহলেই এরা বহুদিন ঘরের শোভা বাড়িয়ে যাবে।