জবা খুবই উপকারী ফুল,এর নানা উপকারী দিক রয়েছে। জবায় অ্যান্টিঅক্সিডেন্ট নামক উপাদান রয়েছে যা ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে। নারিকেল তেলের সাথে জবা ফুল মিশিয়ে চুলে ব্যবহার করলে চুল কালো হয় ও চুলের স্বাস্থ্য রক্ষা হয়। জবায় রয়েছে প্রাকৃতিক অ্যান্টি ইনফ্ল্যামাটরি ও ভিটামিন সি যা ব্রণ উপশম করে। জবা ভিটামিন সি সমৃদ্ধ বলে এটি হালকা ঠান্ডা লাগা,গলা ব্যাথা,মাথা ব্যাথা থেকে মুক্তি দেয়। জবা হজমে সহায়তা করে,হার্ট ভালো রাখে।