মানালি ডায়েরি- জীবনের প্রথম তুষারপাত দেখা

Words
159
Reading
1 min
Listen
Play
5y

20190228_091142.jpg

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সাথে কিছু ছবি ও স্মৃতি শেয়ার করবো। আমার জীবনের প্রথম তুষারপাত দেখা।

সারাদিন জার্নি শেষে রাত দশটায় মানালি পৌছালাম। তাপমাত্রা মাইনাস তিন ডিগ্রী সেলসিয়াস। তখন হালকা বরফ পরছে। হোটেলে ঢুকে দ্রুত খাওয়াদাওয়া করে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছি। এতো ঠাণ্ডা কোন কিছুই করার উপায় নেই।

20190227_093212.jpg

সকাল সাড়ে নয়টা বেজে গেছে এতো ঠাণ্ডা তখনও কম্বলের নিচে বেরোতে ইচ্ছা করছিলো না। অনেক কষ্টে রুমের জানালার পর্দা সরিয়ে রীতিমত হা হয়ে তাকিয়ে ছিলাম। এতো সুন্দর ! তখন বুঝলাম কেন মানালিকে পৃথিবীর স্বর্গ বলা হয়। সারি সারি পাইন গাছের উপরে বরফ পরে আছে।

সকালে খাওয়াদাওয়া করে বেরিয়ে পড়লাম সোলাং ভ্যালির উদ্দেশে।

20190227_162202.jpg

20190227_162158.jpg

20190227_150711.jpg

এই ছবি গুলো সোলাং ভ্যালিতে তোলা।

20190228_091129.jpg

20190228_083114_Pano.jpg

20190228_083216_Pano.jpg

20190228_091147.jpg

এই ছবিগুলো পরের দিন হোটেল রুম থেকে তোলা। ভেবেছিলাম আজকেও বরফ পরবে কিন্তু বাহিরে তাকিয়ে দেখি ঝলমলে রোদ। রোদ পড়াতে পাহাড় এবং পাইন গাছ গুলোকে আরও বেশি সুন্দর লাগছিলো।

20190228_134620.jpg

এটি বিয়াস নদী।

20190228_134635.jpg

20190228_134355.jpg

20190228_134245.jpg

এই ছবি গুলো মানালি থেকে কুল্লু যাওয়ার পথে।

আশা করি পোস্টটি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ।

মানালি ডায়েরি- জীবনের প্রথম তুষারপাত দেখা | Ecency