সকালে ৮ টায় ঘুম থেকে উঠতে হবে। ঘুম থেকে উঠে দেখি ৯ টা বেজে গেছে। দশটার মধ্যে ঢাকায় থাকতে হবে। আজকে বাসা দেখতে যাওয়ার কথা। ঘুম থেকে উঠার পরে শরীর খারাপ করছিলো তাই ফ্রেন্ডকে ফোন করে বললাম আজকে যাবো না শরীর খারাপ লাগছে।কালকে সকাল সকাল চলে আসবো। ফোন রাখার পরে আবার ঘুমিয়ে পরলাম।
ঘুম থেকে উঠে দেখি বারটা বেজে গেছে। জুম্মার দিন আজকে নামাজে যেতে হবে। বেশ কয়েকদিন পরে আজকে খালা আসছে। বাজারের কিছু নাই তারাতারি করে বাজার নিয়ে আসলাম। গোসল সেরে নামাজে চলে গেলাম।
সকাল থেকে আকাশ মেঘলা থাকার পরে দুপুরের দিকে ভালোই রোদ উঠছে। নামাজ শেষে বাসায় এসে খাওয়াদাওয়া করে কিছুক্ষণ বিশ্রাম নেয়ার পরে ফ্রেন্ডের সাথে ক্যাম্পাসের দিকে গেলাম। গাছের সবুজ পাতার উপরে রোদ পরে ঝলমলে করছে চারিপাশ। রোদে হালকা ঘেমে গেলেও চারপাশের পরিবেশ দেখে গরম তেমন অনুভব করতে পারছিলাম না। হাটতে হাটতে ট্রান্সপোর্ট গেলাম। ট্রান্সপোর্ট যেয়ে লেকের ধারে বসলাম। তখন আকাশে হালকা মেঘের দেখা মিলছে। একটু পরেই বাতাস বইতে শুরু করলো।
অনেকদিন পরে ক্যাম্পাসে এরকম আবহাওয়া দেখে অনেক ভালো লাগতেছে। সিগারেট টানতে টানতে বাতাস উপভোগ করতে লাগলাম। বুকের ভিতরে কেমন হাহাকার করতে লাগলো। কিছুদিন পরে যখন ক্যাম্পাস থেকে চলে যাবো চাইলেই এভাবে এসে এতো সুন্দর আবহাওয়া উপভোগ করতে পারবো না। আগের স্মৃতি অনেক মনে পড়তেছে। ঝড়-বৃষ্টির সময় ক্লাস বাদ দিয়ে বন্ধু-বান্ধব সবাই ভিজতে বের হয়ে যেতাম। সারা ক্যাম্পাস ঘুরে তারপরে হলে ফিরতাম। ক্যাম্পাসে ভর্তির পরে যখন সিনিওরদের গল্প শুনতাম তখন মনে হত আমিতো এখনও অনেকদিন আছি। এই সময়টা মনে হতো কখনো শেষ হবে না। কিন্তু দেখতে দেখতে আমারও সময় ফুরিয়ে এলো। এইসব ভাবতে ভাবতে দেখি কয়েকজন জুনিয়র আসলো। ওদের সাথে ট্রান্সপোর্টে কিছুক্ষণ গল্প করার পরেই ঝিরিঝিরি বৃষ্টি শুরু হলো। বাইকে করে ক্যাম্পাসে ঘুরতে ক্যাফেটেরিয়াতে যাওয়া মাত্র ঝুম বৃষ্টি শুরু হলো। ওখানে আটকা পরলাম। অনেক মানুষ দাঁড়িয়ে আছে। সবাই বৃষ্টিতে আটকা পরছে। প্রায় আধা ঘন্টা পরে বৃষ্টি শেষ হলো। বাইকে করে পুরাতন কলার দিকে গেলাম। ওখানে আরও অনেক ফ্রেন্ড অপেক্ষা করছে।
পুরাতন কলায় গিয়ে দেখি ওখানেও অনেক মানুষ। শুক্রবারে অনেক মানুষ ঘুরতে আসে। নিচে এতো মানুষ দেখে দোতালায় চলে গেলাম। দোতালায় গিয়ে বসতেই দেখি অনেক সিনিওররা ছাদের দিকে গেলো। পুরাতন কলার ছাদে আমি ক্যাম্পাস জীবনে মাত্র একবার উঠেছি। সেই ফাস্ট ইয়ারে পহেলা বৈশাখের সময় একবার উঠার সুযোগ হইছিলো। এরপরে আর কখনো উঠা হয়নি। আজকে সবার ছাদে যাওয়া দেখে এই সুযোগ আর হাতছাড়া করতে চাই নাই। কারন ছাদের গেট সবসময় খোলা থাকেনা। ছাদে যেয়েই মন জুড়িয়ে গেলো। মেঘলা আকাশ আর বাতাসে অনেক ভালো লাগছিলো। কিন্তু এই পরিবেশ বেশিখন উপভোগ করতে পারলাম না। ছাদের কাজ চলার জন্য গেট খোলা ছিলো। এখন গেট লাগিয়ে দিবে। তাই নেমে আসতে হলো।
একটু পরে সন্ধা নেমে আসলো। কিছু কাজ থাকার কারনে বাসায় চলে আসতে হলো। আবার কবে এরকম বৃষ্টি উপভোগ করতে পারবো জানিনা।