ছেলেদের বড় চুলের যত্ন

Words
398
Reading
2 min
Listen
Play
5y

ছেলেদের জন্য চুল অনেক গুরুত্বপূর্ণ। আমাদের ধারনা শুধু মেয়েদের চুলের যত্ন নিতে হয় ছেলেদের চুলের যত্ন না নিলেও চলে। কিন্তু মেয়েদের মত আমাদেরও চুলের যত্ন নেয়া প্রয়োজন। মেয়েদের তুলনায় আমাদের চুল বেশি রুক্ষ থাকে তাই আমাদের চুল পরে যাওয়ার সম্ভাবনাও বেশি। তাই আমাদের ছেলেদের চুলের ও যত্ন নেয়া অনেক জরুরি।

আমি প্রায় দুই বছর ধরে চুল বড় রাখছি। আজকে সকালে ঘুম থেকে উঠার পরে চুল বাঁধতে গিয়ে দেখি হাতের সাথে ৪-৫ টি ছুল উঠে আসলো। আবার সব গুলো চুল একসাথে করে নিয়ে টেনে দেখি আবারো ৪-৫ টি চুল উঠে আসলো। এভাবে করে প্রায় অনেক চুল উঠে আসলো। দেখে অনেক হতাশ লাগলো। কয়েকদিন থেকে ঘুম খাওয়াদাওয়া একদমই ঠিক ভাবে হচ্ছে না। চুল পড়া কমানোর জন্য ঘুম ও খাওয়াদাওয়া অনেক গুরুত্বপূর্ণ। ঘুম এবং খাওয়াদাওয়া ঠিক ভাবে করলে চুল পড়া অনেক কমে আসে। এমনিতে চুলে আমি অনেক কিছু ব্যবহার করে থাকি। কিন্তু গত ৬-৭ মাস চুলে শ্যাম্পু ছাড়া আর কোন কিছুই ব্যবহার করা হয়নি। তাই আজকে চিন্তা করলাম চুলের আবার যত্ন নেয়া দরকার নয়তো মাথা একেবারে খালি হয়ে যাবে।

আজকে আপনাদের চুলের যত্নের খুব সহজ একটি প্যাক দেখাবো। পেয়াজের রস ও নারিকেল তেলের মিশ্রণে তৈরি করতে হয়। আমাদের সবার বাসাতেই পেঁয়াজ থাকে। আর নারিকেল তেল না থাকলে যেকোনো মুদির দোকানেই পাওয়া যায়।

পেয়াজের রস চুলের জন্য অনেক উপকারি। পেয়াজের রসে প্রচুর পরিমানে সালফার থাকে আর সালফার আমাদের মাথার রক্ত সঞ্চালন বৃদ্ধি করে। রক্ত সঞ্চালন বৃদ্ধি হলে আমাদের চুল অনেক তাড়াতাড়ি বড় হয়। পেয়াজের রস খুসকি দূর করতেও অনেক সাহায্য করে। এছাড়াও পেয়াজের রসে অ্যান্টি ব্যাকটেরিয়া উপাদান থাকে। এই মাথার ত্বক জীবাণুমুক্ত থাকে।

IMG_20210522_124325789.jpg

IMG_20210522_124523541.jpg

IMG_20210522_124640436.jpg

আমি এখানে ৪ টি পেঁয়াজ বেঁটে রস নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ৩ চামচ পরিমান নারিকেল তেল দিয়ে মিক্স করে নিতে হবে।

এখানে আমি ভিডিও লিংক দিয়ে দিচ্ছি কিভাবে ম্যাসাজ করতে হবে। হাতের আঙ্গুলে অল্প অল্প করে নিয়ে চুলের গোঁড়ায় ভালো করে লাগাতে হবে। এই সময় মাথা ভালো করে ম্যাসাজ করতে হবে। তাহলে মাথার রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে। এতে চুলে অনেক দ্রুত বড় হবে। ভালো করে সম্পন্ন মাথা ও চুলে লাগানোর পরে ২৫-৩০ মিনিট রেখে দিতে হবে। এরপরে ভালোভাবে শ্যাম্পু করে ধুয়ে ফেলতে হবে। শ্যাম্পুর পরে কন্ডিশনার ব্যবহার করতে হবে।

এভাবে আজকে চুলের যত্ন নিলাম। সপ্তাহে ২ দিন এই প্যাকটি ব্যবহার করলে চুল পড়া অনেক কমে যাবে। আমি আগে এই প্যাক নিয়মিত ব্যবহার করতাম। চুল পড়া কমাতে এই প্যাকটি অনেক কার্যকর। আমি আরও বেশ কয়েকটি প্যাক ব্যবহার করি। বড় চুলের যত্ন সম্পর্কে আরও কিছু যদি আপনারা জানতে চান তাহলে কমেন্ট করুন। আশা করি আপনাদের সাহায্য করতে পারব। ধন্যবাদ সবাইকে।