কর্ম জীবন শুরুর প্রথম দিন আজ।
জিবন জিবনের মতোই গভির।
যত বড় হচ্ছি তত জিবনের গভিরে পোছাচ্ছি ধিরে ধিরে।
বাধা, কস্ট ইতিমধ্যে অনুভব করেছি বহুবার।
একটি স্বপ্ন, বড় হবো, লেখাপড়া করব। একটি চাকরি করব। নিজের পায়ে দাড়াবো। এই
ইচ্ছা বা শক্তি থাকলেও সময় বা সুজোগ কোনো সময়ই পাইনি।
ভাগ্যের নির্মম বেড়াজালে সেই সময়টা এসেছে এখন।
বাস্তব জীবন শুরুর পথে জানার উদ্দেশ্যে, শেখার উদ্দেশ্যে কাজটা হাতছাড়া করলাম না।
জানি অনেক কস্ট হবে, কলেজ বন্ধ রাখতে হবে অগনিত সময়।
কিন্তু কিছুই করার নেই। পরিস্থিতি মানুষকে বদলে দেয়।
আমি সেই পরিস্থিতির স্বিকার।
কর্ম জিবনের প্রথম দিন আজ,
এইতো একটু পর, তাদের কথা মতো চলতে হবে আমাকে, স্বাধীন ছেলেটা নিঃস্বাধীন হয়ে যাবে।
কিন্তু কিছুই করার নেই।
পরিস্থিতি মানুষকে ভাবায়, শেখায়, বদলায়, ক্ষনে ক্ষনে বদলায়, কারনে, অকারণে বদলায়।