সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক। আশা করি আপনারা সবাই ভাল রয়েছেন। আমি ভেবেছিলাম আজ ঈদ নিয়ে কিছু কথা বলব কিন্তু ঈদের দিন তো এখনো শেষ হয়ে যায়নি তাই ভাবলাম ঈদের সমস্ত কিছু আমি কালকে একটি ডাইরি গেম পোস্ট করব। আজ আমি আপনাদের সাথে আমার তোলা কিছু ফটোগ্রাফি শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে।
ফোটোগ্রাফি 📸নং:- ১
প্রথমে এই ফুলগুলো দেখে আমি ভেবেছিলাম এটি সত্যি ফুল কিন্তু পরবর্তীতে দেখতে পেলাম এই সবগুলো প্লাস্টিক এবং কাগজের ফুল দেখে খুবই মনমুগ্ধকর লাগছিল এবং আমার কাছে খুবই সুন্দর লাগছিল হুবহু অরিজিনাল ফুলের মতো দেখতে।
ফোটোগ্রাফি 📸নং:- ২
ছবিটি আমি তুলেছি নীলফামারী কৃষি ইনস্টিটিউট এর জমি থেকে। সেখানে বিভিন্ন ধরনের গাছের উপর গবেষণা করা হয় তেমনি সেখানে অনেকগুলো ফুলের গাছ রয়েছে। ঘাসের মধ্যে ফুল গুলো পড়ে কি অসাধারণ লাগছে দেখতে!!
ফোটোগ্রাফি 📸নং:- ৩
এই ফুলগুলো আমার অনেক পছন্দের যদি আমার বাগানে এখন পর্যন্ত এই ফুলটি লাগানো হয়নি তবে খুব শীঘ্রই আমি এর চারা কালেক্ট করে আমার বাগানের উপর করব। ফুলগুলো একসাথেই ফোটে এবং একটি গুচ্ছ আকারে হয়ে থাকে যা দেখতে অসম্ভব সুন্দর লাগে।
ফোটোগ্রাফি 📸নং:- ৪
কিছুদিন আগেই আমি আমার বাগানে পেঁপে গাছ লাগিয়ে ছিলাম। সে পেঁপে গাছ গুলো আজ অনেকটা বড় হয়েছে এবং পেঁপে গাছ থেকে ফুল হয়ে পেঁপের ধরেছে।
ফোটোগ্রাফি 📸নং:- ৫
শীতকালের পরেই বসন্তকাল শুরু হয় এবং তখনই দেখা যায় নতুন পাতার সমাহার। এই পাতা ছবিগুলো আমি শীতের শেষে যখন নতুন পাতা হয় তখন এই ছবিটি তুলেছিলাম।
আশা করি আমার ফটোগ্রাফি গুলো আপনাদের পছন্দ হয়েছে। পছন্দ হলে অবশ্যই সাপোর্ট করবেন এবং কেমন হয়েছে তা কমেন্টে অবশ্যই জানাবেন।
আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।