ফোটোগ্রাফি 📸 ||রেনডম ফোটোগ্রাফি (Random Photography)

Words
402
Reading
2 min
Listen
Play
5y

💖আসসালামু আলাইকুম💖


আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা ভাল আছেন। আজ আমি আপনাদের সাথে কিছু রেনডম ছবি নিয়ে কথা বলব। যখন কোন নির্দিষ্ট বিষয়ের উপর ছবি না তুলে বিভিন্ন বিষয়ের উপর ছবি তোলা হয় তখন তাকে রেনডম ফটোগ্রাফি বলা হয়। আশা করি আপনাদের ভালো লাগবে।

ফোটোগ্রাফি 📸নং:- ১


IMG_7884.JPG
লোকেশন: https://w3w.co/awestruck.unity.dusted


আমার খালাতো বোনের যখন বিয়ে হয় তখন অনেক সুন্দর ভাবে ডেকোরেশন করা হয়েছিল। পুরো রাস্তাটিকে লাইটিং করে দেওয়া হয়েছিল আমি ক্যামেরা দিয়ে এই লাইটিং তাকে অন্য ভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আশাকরি আপনাদের ভাল লেগেছে।

siam,.png

ফোটোগ্রাফি 📸নং:- ২


1627450980535.jpg
লোকেশন: https://w3w.co/uplifting.menu.rocket


আমার বাগানে অনেকগুলো সূর্যমুখী ফুলের গাছ লাগানো হয়েছিল যদিও এটি বাণিজ্যিকভাবে না শুধুমাত্র সৌন্দর্যবর্ধনের জন্য আমার বাগানে আমি সূর্যমুখী গাছ রোপন করেছিলাম। এই ফুলের কলি দেখতে অসাধারণ লাগে আমি আমার মোবাইল ফোনে এই ফটোগ্রাফি করেছি।

siam,.png

ফোটোগ্রাফি 📸নং:- ৩


1627450893922.jpg
লোকেশন: https://w3w.co/producers.coping.shrug


গোলাপ ফুল পছন্দ করেন না এমন মানুষ পৃথিবীতে খুব কমই আছে। আমার বাগানে অনেক ধরনের গোলাপ ফুল রয়েছে সাদা গোলাপ ফুল, গোলাপি গোলাপ ফুল, একদম লাল গোলাপ ফুল এবং হলুদ রঙের গোলাপ ফুল। বৃষ্টির পানি পড়ে গোলাপের সৌন্দর্য গুলো দ্বিগুণ হয়ে যায় এমন একটি দৃশ্য আপনাদের সামনে শেয়ার করছি।

siam,.png

ফোটোগ্রাফি 📸নং:- ৪


1627451170038.jpg
লোকেশন: https://w3w.co/harmlessly.ripe.smart


বর্তমানে বর্ষাকাল চললেও মাঝে মাঝে আকাশ একদম মেঘমুক্ত থাকে তখন রাতের আকাশে পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ খুব স্পষ্টভাবে দেখা যায়। এমন একটি ফটোগ্রাফি যা আমার ফোন থেকেই তুলেছি আমি। উজ্জ্বল চাঁদের এই ফটোগ্রাফি দেখতে খুবই সুন্দর লাগছে।

siam,.png

ফোটোগ্রাফি 📸নং:- ৫


1625568247961.jpg
লোকেশন: https://w3w.co/uplifting.menu.rocket


সন্ধ্যামালতী গাছের পাতায় এই মাছটি অনেকক্ষণ ধরে বসে ছিল তাই ভাবলাম এর ফটোগ্রাফি করি। যদিও আমার ফোনের ক্যামেরা অনেকটাই অস্পষ্ট মাইক্রো ফটোগ্রাফি করা যায়না। তারপরও চেষ্টা করলাম আশা করি আপনাদের ভাল লেগেছে।

siam,.png

আশা করি আমার ফটোগ্রাফি গুলো আপনাদের পছন্দ হয়েছে। পছন্দ হলে অবশ্যই সাপোর্ট করবেন এবং কেমন হয়েছে তা কমেন্টে অবশ্যই জানাবেন।


ফোটোগ্রাফারলোকেশনডিভাইস
alsarzilsiam@alsarzilsiamNilphamariRedmi Note 8


photo_2021-06-30_13-14-56.jpg

photo_2021-06-28_11-13-39.jpg

আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।

photo_2021-06-30_13-15-05.jpg



বিষয়: ফোটোগ্রাফি 📸

কমিউনিটি : Beauty of Creativity

Cc,
blacks@blacks

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ💖

ফোটোগ্রাফি 📸 ||রেনডম ফোটোগ্রাফি (Random Photography) | Ecency