ফোটোগ্রাফি 📸 || আমার গ্রামের প্রাকৃতিক দৃশ্য || তারিখ: ২ আগস্ট ২০২১

Words
461
Reading
3 min
Listen
Play
5y

💖আসসালামু আলাইকুম💖


গ্রামের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে চায় না এমন মানুষ পৃথিবীতে অনেক কম আছে। কোন একটি কারণবশত গত দুইদিন আগে আমি গ্রামের বাসায় গিয়েছিলাম এবং গ্রামের পরিবেশটা সত্যিই আমাকে অনেক মুগ্ধ করেছে, যদিও তেমন কোন ছবি তুলতে পারেনি তবে যেসব ছবি তুলেছি আশা করি আপনাদের ভালো লাগবে।

ফোটোগ্রাফি 📸নং:- ১


1627792593242.jpg
লোকেশন: https://w3w.co/inset.unfastened.partial


পাট একসময় বাংলাদেশের অর্থকরী ফসল হিসেবে পরিচিত হলেও দিন দিন পাটের চাহিদা বাংলাদেশ কমে যাচ্ছে এবং পাট উৎপাদনে বাংলাদেশের অনেকটা কমে যাচ্ছে। এই পাট শিল্পকে ধরে রাখার জন্য অনেকগুলো সংস্থা বর্তমানে বাংলাদেশে কাজ করে যাচ্ছে। ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন অল্পকিছু জমিতে পাট চাষ করা হয়েছে এবং একটি কৃষক পাট কেটে পাঠের বোঝা তৈরি করছে।

siam,.png

ফোটোগ্রাফি 📸নং:- ২


1627792324242.jpg
লোকেশন: https://w3w.co/robustly.sturdiness.sittings


বাংলাদেশকে নদীমাতৃক দেশ বলা হয় এবং এই নদীমাতৃক দেশ এর গ্রামের নদী থাকবে না সেটা কি হতে পারে? উত্তরবঙ্গের তিস্তা ব্যারেজ থেকেই মূলত বাংলাদেশে ভারতের পানি ঢুকে। ভারত থেকে যখন পানি আসে তখন পানির বর্ণ টি অনেকটা সবুজ ধরনের হয়ে থাকে যা দেখতে সত্যি অসাধারণ লাগে এবং নীলফামারীর বুকের উপর দিয়েই নদীটি যমুনা নদীতে মিলিত হয়েছে।

siam,.png

ফোটোগ্রাফি 📸নং:- ৩


1627792483378.jpg
লোকেশন: https://w3w.co/coastguard.former.satin


গ্রামের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে সত্যিই অসাধারণ লাগে। বর্তমানে খুব বৃষ্টিপাতের কারণে বিশেষ করে নিচের জমিগুলো পানিতে ডুবে গিয়েছে। গ্রামের পরিবেশটা সত্যিই অনেক শীতল এবং খুবই ভালো একটা অনুভূতি অনুভব করায়। বর্তমানে যেদিকেই চোখ যায় সেদিকেই বিভিন্ন ধরনের ছোট ছোট নতুন ধানের চারা দেখতে পাওয়া যাবে।

siam,.png

ফোটোগ্রাফি 📸নং:- ৪


1627792443273.jpg
লোকেশন: https://w3w.co/buckles.legwork.excellent


গ্রামের একটি বিষয়ে আমার খুবই ভালো লাগে যেটা হলো, গ্রামের সব সময় শীতল হাওয়া বইতে থাকে এবং প্রচুর গাছপালা থাকায় গ্রামের পরিবেশটা অতুলনীয় হয়ে ওঠে। আবার অনেক সময় প্রচুর জমির মাঝখানে কিছু বাঁশের ঝাড় দেখা যায়। যেখানে বসে কৃষকেরা একটু বিশ্রাম নিতে পারে এরকম অনেকগুলো দৃশ্য আমি দেখেছি।

siam,.png

ফোটোগ্রাফি 📸নং:- ৫


1627792394457.jpg
লোকেশন: https://w3w.co/overhauls.obtains.peach


কয়েকদিন ধরে আমাদের গ্রাম অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে এবং যত নিচু জমি রয়েছে তার সবগুলোই প্রায় পানিতে ডুবে গিয়েছে। তাই এখানে এখন পর্যন্ত ধানের বীজ রোপন করা হয়নি যা খুবই দুঃখজনক একটি বিষয়ে। এই দৃশ্যগুলো আমাকে সত্যি মন মুগ্ধ করে চারিদিকে মাঠ মাঝখানে কিছু বাড়ি দেখতে খুবই অসাধারণ লাগে।

siam,.png

আশা করি আমার ফটোগ্রাফি গুলো আপনাদের পছন্দ হয়েছে। পছন্দ হলে অবশ্যই সাপোর্ট করবেন এবং কেমন হয়েছে তা কমেন্টে অবশ্যই জানাবেন।


photo_2021-06-30_13-14-56.jpg

photo_2021-06-28_11-13-39.jpg

আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।

photo_2021-06-30_13-15-05.jpg



বিষয়: ফোটোগ্রাফি 📸

কমিউনিটি : Beauty of Creativity

Cc,
blacks@blacks

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ💖

ফোটোগ্রাফি 📸 || আমার গ্রামের প্রাকৃতিক দৃশ্য || তারিখ: ২ আগস্ট ২... | Ecency