সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক । সবাই অবসর সময় কাটানোর জন্য নির্দিষ্ট কিছু কাজ রয়েছে। যেমন: কেউ বই পড়তে ভালবাসে, কেউ মুভি দেখতে ভালোবাসে। আমি আমার অবসর সময়ে আমার বাগানের পরিচর্যা পিছনে খরচ করি। আমার বাগান থেকে তোলা কিছু ফটোগ্রাফি আপনাদের সামনে শেয়ার করবো। আশা করি আপনাদের ভালো লাগবে, ধন্যবাদ।
এই ফুলের নাম নয়ন তারা ফুল এবং আমাদের আঞ্চলিক ভাষায় একে বলা হয় বিস্কুট ফুল। এই ফুলের প্রতি আমার একটি আলাদা উইকনেস কাজ করে। এই ফুল আমার প্রচুর ভালো লাগে তাই আমার বাগানে এই ফুলের অনেকগুলো গাছ রয়েছে।
মোরগফুল গাছটি অনেক সুন্দর। গাছের পাতা যে রকম সুন্দর তার চেয়েও বেশি সুন্দর এই গাছের ফুল যা আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাগানে বেশকিছু টি মোরগফুলের গাছ রয়েছে।
আশা করি আমার ফটোগ্রাফি গুলো আপনাদের পছন্দ হয়েছে। পছন্দ হলে অবশ্যই সাপোর্ট করবেন এবং কেমন হয়েছে তা কমেন্টে অবশ্যই জানাবেন।
আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।