Unexpected scenery in the game

almajan(37)
Published in
#game
Words
178
Reading
1 min
Listen
Play
8y

দুর্বল সার্বিয়াকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল। রাশিয়ার স্পারটাক স্টেডিয়ামের গ্যালারিতে তখন অন্য দৃশ্য, যা কেউ কখনো প্রত্যাশা করেন না। সেখানে দুই দলের সমর্থকদের মধ্যে অকস্মাৎ ভয়ঙ্কর মারামারি। মিডিয়ায় প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে ব্রাজিলের জার্সি গায়ে সমর্থকরা বেদম প্রহার করছেন সার্বিয়ার সমর্থকদের। এক পর্যায়ে আতঙ্কিত একজন নারীকে থর থর করে কাঁপতে দেখা যায়। এমন একটি দু’টি নয়, বেশ কতগুলো ছবি প্রকাশিত হয়েছে।
তবে কে প্রথম এই মারামারির সূচনা করেছেন বা কোন পক্ষ এর জন্য দায়ী তা জানা যায় নি। এবার বিশ্বকাপের আসরে সমর্থকদের মধ্যে এটাই প্রথম সবচেয়ে বড় অঘটন। লন্ডনের অনলাইন দ্য সান লিখেছে, লাতিন আমেরিকার দেশ ব্রাজিল যখন গ্রুপ ই এর শীর্ষ স্থান নিশ্চিত করে তখনই প্রতিপক্ষ সমর্থকদের মধ্যে ওই মারামারির সূচনা হয়। এর মধ্যে পড়ে অনেক নারীর নাভিশ্বাস ওঠে। তারা আর্তনাদ করতে থাকেন। তখন মস্কোর স্পারটাক স্টেডিয়ামের ক্যামেরাগুলো খেলোয়ারদের দিকে সেট করা। কার কেমন প্রতিক্রিয়া তা তুলে ধরছে। গ্যালারিতে যখন এমন দৃশ্য তখন সেখানে গিয়ে উপস্থিত হন নিরাপত্তারক্ষীরা। তারা সেই উত্তেজনাকর অবস্থার ভিতর থেকে কম্পমান একজন নারীকে উদ্ধার করেন। ওই নারী তখন আতঙ্কে কাঁদছিলেন। তাকে ঘিরে ধরেছিলেন একদল পুরুষ, যাদের পরনে ছিল ব্রাজিলের টি শার্চ।