নতুন স্টিমিয়ানদের কমন কিছু প্রশ্ন এবং তার উত্তর : পার্ট-2
প্রশ্ন : 2) ভাইয়া, স্টিমিটে আমি কি বাংলায় পোস্ট/কমেন্ট করতে পারব?
উত্তর : 2) জ্বি ভাই, অবশ্যই পারবেন । স্টিমিট হচ্ছে একটি ইন্টারন্যাশনাল ব্লকচেইন ব্যাসেড স্যোসাইল প্ল্যাটফর্ম এখানে প্রত্যেকেই তার নিজস্ব ভাষয় পোস্ট/কমেন্ট করতে পারবে । তবে হ্যা, ফরেন কোন পোস্টদাতার লেখায় বাংলায় কমেন্ট করতে যাবেন না । কারণ সে যেহেতু বাংলা বুঝবে না তাই এটাকে স্প্যামিং হিসেবে নিয়ে ফ্ল্যাগ, ডাউনভোট মেরে দিতে পারে, আর এতে আপনার রেপুটেশন কমে যাবে যা আপনার জন্য ক্ষতি ডেকে আনবে । চেস্টা করবেন ইংরেজিতে-ই পোস্ট দিতে কারণ ইংরেজিতে পোস্ট দিলে পরিমাণে কম হলেও কিছু ফ্রি আপভোট পাওয়া যায় ।
প্রশ্ন : 3) ভাইয়া, আমি দৈনিক কয়টা পোস্ট/কমেন্ট করতে পারব?
উত্তর : 3) আপনি ডেইলি আনলিমিটেড পোস্ট/কমেন্ট করতে পারবেন । নো প্রবলেম । তবে আমি বলব পোস্ট 4 টার বেশি না করলেই ভালো । কারণ স্টিমিটে পোস্টের সংখ্যা নয় বরং পোস্টের কোয়ালিটি অনুযায়ি আণিং হবে । তাই চেস্টা করবেন সংখ্যায় কম হলেও হাই কোয়ালিটির পোস্ট দিতে ।
প্রশ্ন : 4) ভা্ইয়া, শুধূ ছবি ব্যাবহার করে কি পোস্ট করতে পারব?
উত্তর : 5) শুধু ছবি ব্যাবহার করে আপনি পোস্ট দিতে পারবেন । তবে স্টিমিট এটাকে লো কোয়ালিটির পোস্ট হিসেবে দেখে এবং কন্টিনিউ এরকমরে পোস্ট দিতে থাকলে আপনার রেপুটেশন এর উপর এর প্রভাব পরতে পারে । এবং আপনি এতে মিনুর ব্লাক লিস্টে পড়ে যেতে পারেন ।
তাই আমি সাজেস্ট করব পোস্ট রিলেটেড কমপক্ষে 2/3 টা ছবি এবং লম্বা একটি লেখা সম্বলিত পোস্ট দিতে চেস্টা করবেন ।
প্রশ্ন : 5) ভা্ইয়া, ডেইলি কয়টা আপভোট দিতে পারব?
উত্তর : 5) আপনার ভোটিং পাওয়ার যতক্ষণ পর্যন্ত আছে আপনি ততক্ষণ পর্যন্ত ভোট দিতে পারবেন । নতুনদের জন্য আমি সাজেস্ট করব 10/12 টার বেশি আপভোট না দিতে । কারণ একটা আপভোট দেয়ার পর পাওয়ার রিকভারি হতে প্রায় 2 ঘণ্টা লাগতে পারে এবং প্রত্যেক আপভোটেই আপনার আপভোট ভ্যালু অল্প অল্প করে কমতে থাকে । সো 12টা আপভোট দিলে 24 ঘণ্টার মধ্যে পাওয়ার রিকভারি হয়ে যাবে । কিন্তু আপনি যদি এর চেয়ে বেশি দেন তাহলে 2/3 দিন লেগে যাবে আপনার আপভোট পাওয়ার ফিরে পেতে ।