চলে যদি যাবে চলে,
তবে কেন ডেকেছিলে
একবারো কি ভেবেছিলে
কেমনে রবো তোমায় ভুলে ?
আমার যত স্বপ্ন ছিল,
সব ই ছিল তোমায় ঘিরে
নিজের হাতে স্বপ্ন গুলো
ভেঙ্গে কেন দিয়ে গেলে ?
অন্ধকার ঘরে সুখের আলো
তুমিতো জ্বেলেছিলে
নিজের হাতে সেই আলো
কেন আজ নিভিয়ে গেলে ?
চলে যদি যাবে চলে,
সুখের ঘর শূন্য করে
একবারো কি ভেবে ছিলে
কেমনে রবো তোমায় ভুলে ?