যুদ্ধ-শান্তি যেটাই বলি
সেরাগুলো ঝরে পড়ে,
দুনিয়া চালায় মাঝারি গড়ন
মাঝারি দুনিয়া গড়ে ।
সেরা কিছু তাই হজম হয় না,
কেমন কেমন লাগে,
মিডিওকারের জয়-জয়কার,
তার পিছে সব ভাগে ।
যুদ্ধ-শান্তি মারতে পারিনি,
রহে যায়, কিছু রহে যায়,
মোহের মুক্তি স্বাধীন করেছি,
দুনিয়া তাদের পিছু ধায় ।