শাস্তি-লঘু পাপে গুরু দন্ড!

akazad(49)
Published in
#life
Words
174
Reading
1 min
Listen
Play
8y

একজন দুধ বিক্রেতা দুধে হয়তো পানি মিশিয়েছে বাড়তি উপার্জনের আশায়।
জনৈক মাধবদী পৌরসভার এক কর্মকর্তা জনতার সামনে মাথায় দুধ ঢেলে শাস্তি প্রদান করিয়াছে।প্রতারনার মামলায় ফাসি দিলে যা হয় আরকি!!

এখন প্রশ্ন যিনি শাস্তি দিয়েছেন উনার মত কর্মকর্তাদের শাস্তি কে দিবে?

আসুন হিসাব মিলাই

১) বেতন কত?
২) পরিবারে সদস্য সংখ্যা কত?
৩) ছেলে কিংবা মেয়ে কোন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ে?
৪) মাসিক সংসার খরচ কত?
৫)প্রত্যেক মাসে স্ত্রীর,ছেলেমেয়েদের শপিং খরচ এবং রেস্টুরেন্ট বিল কত?
৬)বউ, বাচ্চা যে গাড়িতে চড়ে গাড়ি মূল্য কত?
৭) ড্রাইভার বিল এবং বাসা ভাড়া কত?
৮) প্রত্যেক বছর যে সম্পত্তি কিনে তার টাকা আসে কোথায় থেকে?

নিশ্চিত এই হিসাব দিতে পারবেনা। মুষ্ঠিমেয় কিছু সরকারি কর্মকর্তা ব্যাতীত অনেকেই এই হিসাব মিলাতে পারবে না।

তাদের শাস্তি দিবে কে?
দুধওয়ালা ভেজাল মিশিয়েছে একটু বেশি মুনাফার আশায়।
আর যারা কোটি টাকা দূর্নীতি করে তাদের হিসাব নিবে?

পার্থক্য একটাই চুনোপুঁটি আর রাঘববোয়াল।

"আইন মাকড়শার জালের মত, ক্ষুদ্র কেউ পরলে আটকে যায় বড়োরা ছিড়ে বেড়িয়ে আসে" - সলোন

বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে বাস্তব!

আইন ভাঙ্গার জন্যই তৈরী হয় ।--- জন উইলসন।

আইন গরিবের জন্য ধনীর জন্য নয়"
সংগৃহীত